দীর্ঘ প্রতীক্ষার অবসান, আগামী বৃহস্পতিবার টালা ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আড়াই বছর পর খুলে যেতে চলেছে টালা ব্রিজ। আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবনির্মিত এই ব্রিজের উদ্বোধন করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ আড়াই বছর পর চলতি সপ্তাহে খুলে যেতে চলেছে টালা ব্রিজ। আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবনির্মিত এই ব্রিজের উদ্বোধন করবেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটেয় টালা ব্রিজের উদ্বোধন করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

কবে উদ্বোধন হবে টালা ব্রিজের, তার দিনক্ষণ নিয়ে নানা জল্পনা চলছিল। পুজোর আগেই এই ব্রিজের উদ্বোধন করা হবে প্রশাসনের তরফে আগেই জানানো হয়েছিল। অবশেষে মহালয়ার আগে সাধারণ মানুষের জন্য খুলে যেতে চলেছে কলকাতা শহরের এই গুরুত্বপূর্ণ সেতু। আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজের উদ্বোধন করতে চলেছেন। ওইদিন বিকেল সাড়ে চারটে নাগাদ সাধারণ মানুষের জন্য এই সেতু খুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৃহস্পতিবার এই সেতুর উদ্বোধন করা হলেও, প্রথমে এই সেতু দিয়ে ভারী যান চলাচল করতে দেওয়া হবে না। কেবল দুই চাকা বা চার চাকার গাড়ি চলার জন্য প্রথমে অনুমতি দেওয়া হবে। এর পর ধাপে ধাপে মাসখানের মধ্যেই টালা ব্রিজে ভারী যান চলাচলের অনুমিত দেওয়া হবে বলে সূত্রের খবর।

নব নির্মিত টালা ব্রিজ কতটা নিরাপদ তা আইআইটি খড়গপুর ও রেলের বিশেষজ্ঞরা পৃথকভাবে খতিয়ে দেখছে। এই ব্রিজ ভারবহনের কতটা উপযুক্ত, সে বিষয়ে বিশদে খতিয়ে দেখে চলতি সেপ্টেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেওয়ার কথা ছিল। সেই রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে বলে খবর। আপাতত আগামী ২২ তারিখ, বৃহস্পতিবার উদ্বোধনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। উল্লেখ্য ২০২০ সালে জানুয়ারি মাসে ১০৯ বছরের পুরনো এই সেতু দুর্বল হয়ে পড়ে। এর পর ২০২০ সালের জানুয়ারি মাসে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। নতুন করে নির্মাণ করার পর আবার খুলতে চলেছে এই গুরুত্বপূর্ণ সেতু।

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও