নেশামুক্তি কেন্দ্রে পিটিয়ে খুন, রণক্ষেত্র বেলঘরিয়া

নেশামুক্তি কেন্দ্রের ডাক্তারের বিরুদ্ধেই। উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালায় ওই কেন্দ্রে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রণক্ষেত্র হয়ে উঠেছে বেলঘরিয়ার (Belgharia) নেশামুক্তি কেন্দ্র। এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রের ডাক্তারের বিরুদ্ধেই। উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালায় ওই কেন্দ্রে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ (Police) বাহিনী। বেলঘরিয়ার ৫ নম্বর যতীন দাস এলাকায় ওই কেন্দ্রটি।

মৃত যুবকের নাম সুমন সর্দার। অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রে ভর্তি হয়েছিলেন ওই যুবক। তাঁকে চিকিৎসা না করে মঙ্গলবার সকালে পিটিয়ে মারেন নেশামুক্তি (Rehub) কেন্দ্রের চিকিৎসক। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই এলাকা জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। চালানো হয় ভাঙচুর। এই ঘটনার খবর যায় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা বিশাল পুলিশ বাহিনী।

মৃতের মা রিঙ্কু সর্দারের অভিযোগ, কেষ্টপুর থেকে এসে তিনি তাঁর ছেলেকে এখানে ভর্তি করেছিলেন গত বৃহস্পতিবার। শুক্রবার দিয়ে গিয়েছিলেন প্রয়োজনীয় জামাকাপড়। তখন কেন্দ্র থেকে তাঁকে বলা হয়েছিল, আগামী ৪৫ দিন আসা যাবে না। মঙ্গলবার সকালে হঠাৎ কেন্দ্র থেকে ফোন আসে তাঁর কাছে। বলা হয় সুমনের শরীর খুব খারাপ। ৩০ মিনিটের মধ্যে আসুন। আর তিনি এসে দেখেন তাঁর ছেলে মৃত।

এই খবর প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয় এলাকা। চলে ভাঙচুর। তবে পুলিশ এলে পরিস্থিতি তুলনামূলকভাবে কিছুটা নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে সুমনের মামার দাবি, সুমন খুব অসুস্থ খবর পেয়ে আসেন। তখনও বেঁচে সুমন। কেন্দ্র প্রায় ১ ঘণ্টা ঢুকতে দেয়নি তাঁদের। এই অভিযোগ তুলে তিনি বলেন, এরপরে খবর আসে সুমন মৃত। উল্লেখ্য, ডাক্তারের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। অভিযোগ, অভিযুক্ত ডাক্তার ভুয়ো। অভিযোগ, নেশাকেন্দ্রের নামে আসলে লোক ঠকানো ব্যবসা চালানো হয়। আরও বলেন, এমবিবিএস ডিগ্রি র‍য়েছে দাবি করা ডাক্তার এমবিবিএসের পুরো নাম বলতে পারেন না।

পরিবার সূত্রে জানা গিয়েছিল, ছেলে শারীরিক ভাবে অসুস্থ ও ভুলভাল বকত বলে তাঁকে এই কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। আরও অভিযোগ, পেটানোর ফলে ছেলের দেহে রক্ত জমাট বেঁধেই মৃত্যু হয়েছে। অভিযুক্ত ডাক্তার ও ওই কেন্দ্রের সকলকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়েছে বলে জানা যায়নি। তবে আটক করা হয়েছে ওই বাড়ির মালিককে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ