নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা, বিল না দেওয়ার অভিযোগ আইআরসিটিসি-র বিরুদ্ধে

নির্ধারিত দামের থেকে অতিরিক্ত টাকা নেওয়া এবং খবার কেনার পর বিল না দেওয়ার অভিযোগ উঠল রেলের খাবার সরবরাহকারী সংস্থা আইআরসিটিসি-র বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্ধারিত দামের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠল রেলের খাবার সরবরাহকারী সংস্থা আইআরসিটিসি-র বিরুদ্ধে। একইসঙ্গে খবার কেনার পর বিল না দেওয়ার অভিযোগ উঠল সংস্থার বিরুদ্ধে। সম্প্রতি এমনই অভিযোগ এনেছেন এক যাত্রী। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে আইআরসিটিসি সংস্থার অভ্যন্তরে। ইতিমধ্যে সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়ে অভিযোগকারীর কাছ থেকে নেওয়া বেশি টাকা ফেরত দেওয়া হয়েছে।

হাওড়ার বাসিন্দা সৌভিক সেনগুপ্ত সম্প্রতি আজমের-শিয়ালদহ এক্সপ্রেসে সওয়ারি হয়েছিলেন। সেই ট্রেনে সফর চলাকালীন তিনি খাবারের অর্ডারের করেছিলেন। সপরিবার ধানবাদ থেকে ওই ট্রেনে কলকাতায় ফিরছিলেন তিনি। অভিযোগ, আইআরসিটিসি-র প্যান্ট্রি কারের কর্মীরা খাবার দিয়ে সেই খাবারের বিল দিচ্ছেন না। সঙ্গে টাকাও চাওয়া হচ্ছে। অনেক সময় বিল পেলে দেখা যাচ্ছে, হয় সেই বিলে উল্লিখিত প্রতিটা পদ দেওয়া হয়নি, না হলে নির্ধারিত দামের থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে।

সৌভিক সেনগুপ্তের অভিযোগ, ট্রেনে আইআরসিটিসি-র প্যান্ট্রির কর্মীর কাছে দু’টো ‘এগ মিল’ আর দু’টো ‘চিকেন মিল’ চান তিনি। এর পর তাঁকে খাবার দেওয়া হয়। খাবারের দাম বাবদ সৌভিকের কাছ থেকে ৫৬০ টাকা নেওয়া হয়। কিন্তু বিনিময়ে কোনও বিল দেননি ওই কর্মী। আইআরসিটিসি-র প্যান্ট্রির ওই কর্মীর কাছে বিল চাইলে পরে দেবেন বলে জানান। কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেলেও তাঁকে না বিল দেওয়ায় অবশেষে গোটা বিষটি জানিয়ে ‘রেলওয়ে সেবা’-র টুইটার হ্যান্ডলকে ট্যাগ করে টুইট করেন সৌভিক। আর এর পর ঘটে চাঞ্চল্যকর ঘটনা। টুইট করার কিছুক্ষণ পর এক ব্যক্তি আইআরসিটিসি-র ম্যানেজার পরিচয় দিয়ে তাঁকে ফোন করেন। এর পর সৌভিকের কাছে এসে তিনি জানান তাঁকে খাবারের বিল এনে দেবেন এবং পরিবর্তে সৌভিক যেন নিজের অভিযোগ তুলে নেন। ওই ব্যক্তি সৌভিককে আরও জানান, শিয়ালদা নেমে সামনের দিকে এগিয়ে এলেই তিনি প্যান্ট্রি কারের সামনে থেকে তাঁকে বিল দিয়ে দেবেন। এর পর ট্রেনটি শিয়ালদা স্টেশনে ঢুকতে ওই ব্যক্তি সৌভিককে বিলের সঙ্গে ১২০ টাকাও ফেরত দেন। এই ১২০ টাকা সৌভিকের কাছ থেকে অতিরিক্ত নেওয়া হয়েছিল বলে জানান ওই ব্যক্তি। হাওড়ার বাসিন্দা সৌভিকের আরও অভিযোগ ‘আইআরসিটিসি-র খাদ্যতালিকা অনুযায়ী ‘এগ মিল’ ও ‘চিকেন মিল’-এর সঙ্গে রুটি বা পরোটা এবং দই দেওয়ার কথা। কিন্তু আমাদের এর মধ্যে কিছুই দেওয়া হয়নি। আমাদের ২৫ টাকা দিয়ে দই কিনতে হয়েছিল।’

মহিলার থেকে ৮০ লক্ষ টাকা দাবি, সুরুচির ‘ঘরে’ দেখা করার প্রস্তাব, স্বরূপের বিরুদ্ধে FIR

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে

তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে লুটপাটের অভিযোগ, ৪ নেতাকে শোকজ বিজেপির

ময়নাতদন্তের পর বদলে গেল মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য অসম মেডিকেল কলেজে

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের সঙ্গে জড়াল বাংলাদেশের নাম, কীভাবে?

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হাড়োয়া, আক্রান্ত ৫ বিজেপি কর্মী

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ