হাইকোর্টের নির্দেশ মেনে চলার কথা জানালেন রাজ্য নির্বাচন কমিশনার

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট করতে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনে চলা হবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। বৃহস্পতিবার রাতে কমিশনের দফতর থেকে বের হওয়ার সময়ে সাংবাদিকরা কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আগেও বলেছি, আবার বলছি, আদালত যে নির্দেশ দেবে, তা মেনে চলব।’ তাঁর ওই মন্তব্যের পরেই স্পষ্ট হয়ে যায়, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাচ্ছে না রাজ্য নির্বাচন কমিশন।

এদিন সন্ধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক রায়ে পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এ বিষয়ে আবেদন জানানোর জন্যও রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশের পরেই জল্পনা শুরু হয়, তাহলে কী কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে নির্বাচন কমিশন?

বিজেপি-কংগ্রেস ও সিপিএম নেতৃত্বের আশঙ্কা শেষ মুহুর্তে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্য নির্বাচন কমিশন। শীর্ষ আদালত যাতে একতরফা বক্তব্য শুনে কোনও নির্দেশ না দেয়, তার জন্য শুক্রবার সকালেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিলেরও সিদ্ধান্ত নিয়েছেন তিন দলের আইনজীবীরা।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ