পার্থ চট্টোপাধ্যায়ের ওএসডি এবং ব্যক্তিগত সচিবের কম্পালসারি ওয়েটিং, নির্দেশ নবান্নের

দুই আধিকারিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে। ইতিমধ্যেই সুকান্ত আচার্যকে জেরার জন্য তলব করেছিল ইডি। তাঁর বাড়িতে চলেছিল তল্লাশিও।

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) ঘনিষ্ঠ দুই আধিকারিককে কম্পালসারি ওয়েটিংয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে সম্প্রতি নবান্ন থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই দুই আধিকারিক হলেন প্রবীর বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত আচার্য। উল্লেখ্য, প্রবীর বন্দ্যোপাধ্যায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের অফিসার অন স্পেশ্যাল ডিউটি। অন্যদিকে পার্থের ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য।

উল্লেখ্য, এই দুই আধিকারিক ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে। ইতিমধ্যেই সুকান্ত আচার্যকে জেরার জন্য তলব করেছিল ইডি। তাঁর বাড়িতে চলেছিল তল্লাশিও।

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতির নির্দেশ, দুজনেরই নিরাপত্তা করতে হবে সুনিশ্চিত। জেলে থাকাকালীন জেরা করতে পারবেন এক ইডি আধিকারিক সহ আরও ২ জন। উল্লেখ্য, অর্পিতার আইনজীবী শুনানির সময় বলেছিলেন, তাঁর মক্কেলের প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। তাই খাবার ও জল দেওয়ার আগে যেন পরীক্ষা করা হয়। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের