শর্তসাপেক্ষে জামিন পেলেন আরজি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত চিকিৎসক আশিস

আরজি কর দুর্নীতি সিবিআই মামলায় চিকিৎসক আশিস কুমার পাণ্ডেকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। তাঁর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর দুর্নীতি সিবিআই মামলায় চিকিৎসক আশিস কুমার পাণ্ডেকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। তাঁর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করল। জানা গিয়েছে, ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং ১০ হাজার টাকা করে দু’জন জামিনদারের জামিনে মুক্তি দেওয়া হবে আশিসকে। দুজনের মধ্যে একজনকে অবশ্যই স্থানীয় বাসিন্দা হতে হবে। পাশাপাশি আদালত আরও জানিয়ে দিয়েছে, বিচার চলাকালীন প্রতিটি তারিখে ট্রায়াল কোর্টে ব্যক্তিগতভাবে হাজির থাকতে হবে আশিসকে। শুধু সেই দিনগুলোতে কলকাতায় থাকতে পারবেন চিকিৎসক, বাকি দিনগুলিতে তাঁর কলকাতায় প্রবেশ করা যাবে না। যদি কোনও বিশেষ দরকারে কলকাতায় আসার হয়, তাহলে আগে থেকে ট্রায়াল কোর্টের অনুমতি নিতে হবে আশিসকে। আদালতের নির্দেশ অমান্য করা যাবে না, কঠোরভাবে মেনে চলতে হবে। শুক্রবার (৩ জুলাই) এতগুলো শর্তে আশিসের জামিন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

ছর দুয়েক আগে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা কলকাতা। দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় এসে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এই ঘটনায় তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য ফাঁস হয়। আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে। জানা যায়, ২০২৪ সালের ৯ অগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সেমিনার রুমের কাছেই দেখা গিয়েছিল আশিসকে। সন্দীপ ঘোষের খুবই ঘনিষ্ঠ ছিলেন আশিস। আরজি করের অন্দরে কান পাতলেই বিষয়টি শোনা যায়। প্রিন্সিপালের ঘনিষ্ঠ হওয়ার খাতিরে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করা হয়েছিল তাঁকে। ২০১৭ সালে এমবিবিএস-এর ছাত্র হিসেবে আরজি কর মেডিক্যাল কলেজে যাত্রা শুরু করেন আশিস। ২০২২-২৩ সালে তাঁর ইন্টার্নশিপ শুরু হয়। এরপর আরজি করেই হাউস স্টাফ হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। গত কয়েক বছরেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি।

২০২১ সালে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট তৈরি হয়, তার প্রেসিডেন্ট হন হাওড়ার ছেলে আশিস। জানা যায়, দুর্নীতির মডেলে সন্দীপ ঘোষের অনুগামী হিসেবে কাজ করতেন আশিস। বলা চলে, আশিসের মাথার উপর অনেকের হাত ছিল। যাদের ছত্রছায়ায় কলেজের দাদা হয়ে উঠেছিলেন তিনি। রোগীকল্যাণ সিমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়েরও হাত ছিল তাঁর মাথার উপর। টিএমসিপির পদ ভাঙিয়ে হাসপাতাল, হোস্টেলে ‘দাদাগিরি’ চালানো, প্রাক্তন ছাত্রদের ‘ইউনিয়ন রুম’-এ তালা ঝুলিয়ে দেওয়া, ফেস্টের নামে অবৈধ ভাবে টাকা তোলা, বেআইনি ভাবে কোয়ার্টারে হাউস স্টাফ বসানো, আরজি কর চত্বরের বিভিন্ন স্টল থেকে তোলাবাজি করা, ওষুধ, মেডিক্যাল বর্জ্য, চিকিৎসার সরঞ্জাম কেন্দ্রিক একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে আশিসের বিরুদ্ধে।

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়িতে মিলল রহস্যজনক ৩০ বস্তা, খুলতেই টাকার পাহাড়

চাঁদনি অতীত, ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান খট্টর! জোর চর্চা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ