বঙ্গে ‘ধীরে চলো’ নীতি নিচ্ছে কংগ্রেস, এখনও আশা আসন সমঝোতার

এখন মমতার যা মুড তাতে কংগ্রেসের এই অপেক্ষা শেষ পর্যন্ত লাভজনক কিছু পরিস্থিতি তৈরি করে দেয় কিনা তা নিয়ে সন্দেহ থাকছে।

Share:

কৌশিক দে সরকার: বাংলার মালকিন জানিয়ে দিয়েছেন তাঁর দল ২৪’র ভোটে(General Election 2024) একাই লড়বে। রাজ্যের ৪২টি কেন্দ্রেই তাঁর দল প্রার্থী দেবে। সেক্ষেত্রে উনিশের ভোটে কংগ্রেসের(INC) ২টি আসনেও প্রার্থী দেবে জোড়াফুল। আর যদি তা হয় তাহলে নিশ্চিত দুটি আসনও হাতছাড়া হয়ে যাবে। অগ্যতা ‘ধীরে চলো’ নীতি নিতে বাধ্য হল কংগ্রেস নেতৃত্ব। বাংলায়(Bengal) বামেরা যতই ২৪’র ভোটের লক্ষ্যে কংগ্রেসের সঙ্গে জোট গঠন নিয়ে লম্ফঝম্ফ করুক না কেন, বাস্তবতা বুঝতে খুব বেশি সময় লাগল না কংগ্রেস হাইকম্যান্ডের। যা পরিস্থিতি তাতে ভোট ঘোষণা পর্যন্ত জোড়াফুলের সঙ্গে বাংলায় আসন রফার জন্য অপেক্ষায় থাকছে কংগ্রেস হাইকম্যান্ড। কেননা বাংলার মালকিনের সমর্থন না মিললে, জেতা আসনও হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল।

উনিশের লোকসভা নির্বাচনে বাংলার মাটি থেকে কংগ্রেস ২টি আসনে জয়ের মুখ দেখেছিল। একটি বহরমপুর, অপরটি দক্ষিণ মালদা। এবারে যখন দেশে বিজেপি বিরোধী INDIA জোট গড়ে উঠেছিল, তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বাংলার মাটিতে কংগ্রেসের সঙ্গে দ্রুত আসন সমঝোতার দিকে জোর দিয়েছিলেন। জানিয়েছিলেন যে ২টি আসনে কংগ্রেস উনিশের ভোটে জিতেছিল, সেই দুই আসন তিনি কংগ্রেসকে ছেড়ে দেবেন। কিন্তু মাত্র ২টি আসনে লড়াই করার নীতি পছন্দ ছিল না প্রদেশ কংগ্রেস নেতৃত্বের। তাঁদের দাবি, দিতে হবে ১০ থেকে ১২ আসন। সেই প্রেক্ষাপটে মমতাও একা চলার নীতি নেন। কেননা একুশের ভোটে বাংলার বিধানসভা থেকে নিশ্চিত হয়ে গিয়েছে কংগ্রেস ও বাম দুই শক্তিই। যে দল দুটি রাজ্য বিধানসভায় নিজেদের একজন প্রার্থীকেও জেতাতে পারে না, তাঁরা যদি মুখে বড় বড় দাবি করে সেই দাবি কে মানবে! মমতাও কর্ণপাত করেননি। তৃণমূলের(TMC) তরফে এখন রাজ্যের ৪২টি কেন্দ্রেই প্রার্থী দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

কার্যত শুধু তৃণমূল নয়, INDIA জোটের মধ্যে থেকেও সমাজবাদী পার্টি, আপ, শিবসেনা(উদ্ধব)-ও নিজ নিজ রাজ্যে একক ভাবেই বিজেপির মোকাবিলা করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর জেরে বাংলা সহ মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পঞ্জাবে যে কংগ্রেস ধাক্কা খেতে চলেছে সেটা দেরীতে হলেও বুঝতে পেরেছে সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির দল। তাই কিছুটা হলেও ব্রেক দিয়েছেন তাঁরা। তাড়াহুড়ো নয়। ‘ধীরে চলো’ নীতি নিয়ে এগোতে চাইছেন তাঁরা। বাংলার ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে, যতদিন না মমতা বাংলার ৪২টি আসনেই প্রার্থীর নাম ঘোষণা না করে দিচ্ছে ততদিন কংগ্রেস অপেক্ষা করবে মমতার জন্য। আসন সমঝোতার জন্য। আর যদি সেই সমঝোতা হয় তাহলে মমতা নিবেদন পক্ষে যেন ৬টি আসন কংগ্রেসকে ছাড়েন। এর মধ্যে উনিশের ভোটে জেতা ২টি আসনও থাকবে। এর বাইরে রায়গঞ্জ, দার্জিলিং, বসিরহাট ও পুরুলিয়া কেন্দ্রের দিকে কংগ্রেসের নজর থাকছে। অন্তত সূত্রে তেমনটাই জানা গিয়েছে। তবে এখন মমতার যা মুড তাতে কংগ্রেসের এই অপেক্ষা শেষ পর্যন্ত লাভজনক কিছু পরিস্থিতি তৈরি করে দেয় কিনা তা নিয়ে সন্দেহ থাকছে।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার