পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগেই কন্ট্রোল রুম চালু মধ্য শিক্ষা পর্ষদের

Share:

নিজস্ব প্রতিনিধি : এক সপ্তাহ পরই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে শুক্রবার থেকেই চালু হল মধ্য শিক্ষা পর্ষদের কন্ট্রোল রুম। মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এদিন সকাল ১১টা থেকে চালু হল মধ্য শিক্ষা পর্ষদের কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টা চালু থাকবে এই কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বরগুলি হল- ০৩৩ ২৩৫৯ ২২৭৭, ০৩৩ ২৩২১ ৩৮৪৪।

শুধু পর্ষদ অফিসেই নয়, বিভিন্ন জেলাতেও পরীক্ষার্থীদের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। ২৪ ঘণ্টা ব্যাপী এই কন্ট্রোল রুমগুলি চালু থাকবে। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীরা কোনও অসুবিধায় পড়লে ওই কন্ট্রোল রুমে ফোন করতে পারবেন। উল্লেখ্য, এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৯ টা ৪৫ মিনিটে। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। সম্প্রতি পরীক্ষা শুরুর সময় নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলাতে কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটেই। সেইসময় হাইকোর্টের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যাতে সঠিক সময় পরীক্ষাকেন্দ্রে যেতে পারে, সেজন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। তারমধ্যে কন্ট্রোল রুম চালু করার কথাও ছিল। এবার সেই কন্ট্রোল রুম চালু করল মধ্য শিক্ষা পর্ষদ।

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেররা পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর