অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ সেই অভিশপ্ত ৯ অগস্ট। ঠিক দু’বছর আগে আজকের দিনেই আর জি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংস ভাবে খুনের ঘটনা প্রকাশ্যে এসেছিল। যে ঘটনায় উত্তাল হয়েছিল দেশ। বিচারের দাবিতে পথে নেমেছিল আট থেকে আশি সকলে। হয়েছিল রাত দখল। সময় পেরিয়ে গেলেও সেই ক্ষত এখনও টাটকা। অভয়া কাণ্ডের দুই বছরে বদলেছে অনেককিছুই। আজ নির্যাতিতা চিকিৎসকের বাড়ি পানিহাটিতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে রয়েছে বিশেষ কর্মসূচি। পানিহাটির বিজেপি বিধায়ক তথা আরজি করের নির্যাতিতার মায়ের সঙ্গেও দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী।  

এই প্রথম সরকারি উদ্যোগে রাজ্যজুড়ে প্রথম অভয়ার স্মরণ হবে। রাজ্যের সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ১১টা থেকে ১১টা ২ মিনিট পর্যন্ত নীরবতা পালন করা হবে।  রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়    জানিয়েছেন, স্বাস্থ্য ভবনের তদন্তের আওতায় আনা হচ্ছে অভয়ার সহকর্মীদের। ফের তাঁদের বয়ান রেকর্ড করা হবে। খুনের ঘটনার পর কারা কোন উদ্দেশ্যে আরজি করে গিয়েছিলেন, সবটা নতুন করে জানতে তাঁদের পরপর ডেকে পাঠাচ্ছে স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল। 

আরও পড়ুন: রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

মেয়ের মৃত্যুর সুবিচার চাইছেন পানিহাটির বিজেপি বিধায়ক তথা আর জি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ।  তিনি অগস্টের শুরু থেকেই সকলের কাছ থেকে নিজেকে  আড়াল করে নিয়েছেন। কারণ এই মাসই তাঁর কোল খালি করেছে।  আগেই তিনি  সামাজিক মাধ্যমে জানিয়েছেন কয়েকটা দিন তিনি  একা থাকবেন।  তিনি ফোনে বা সরাসরি কারও সঙ্গে যোগাযোগ করবেন না। কোনও রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানেও থাকবেন না।  

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২