স্কুলে স্কুলে বাধ্যতামূলক সমাবর্তন ও প্রকল্পের প্রচার

এবার থেকে রাজ্যের স্কুলে স্কুলে আয়োজিত হবে সমাবর্তন উৎসব। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত হবে এই সমাবর্তন। একই অনুষ্ঠান হবে কলেজে কলেজেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন ধরে আমরা দেখেছি উচ্চশিক্ষার(Higher Education) ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে(Universities) আয়োজিত হচ্ছে সমাবর্তনের উৎসব(Convocation Seminar)। কার্যত এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্নাতক-স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের। এবার রাজ্যের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার(West Bengal State Government) সিদ্ধান্ত নিয়েছে পঞ্চম থেকে কলেজের তৃতীয় বর্ষ পর্যন্ত প্রতিটি স্তরে বাধ্যতামূলক ভাবে সমাবর্তনের আয়োজন করতে হবে। সেই সিদ্ধান্তের জেরে রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলি কোনও নির্দেশিকা জারি না করলেও মধ্যশিক্ষা পর্ষদ সেই সার্কুলার জারি করে দিল। রাজ্যের যে সব স্কুলে(Schools) পঞ্চম থেকে দশম শ্রেনী পর্যন্ত পঠনপাঠন হয় সেই সব স্কুলে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ চিঠি পাঠিয়ে দিয়ে প্রতি বছর প্রতিটি ক্লাসের জন্য সমাবর্তনের আয়োজন করতে বলেছে বাধ্যতামূলক ভাবে।

আরও পড়ুন শুক্রবার মোদি-মমতা বৈঠক, থাকবেন মুখ্যসচিবও

মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের স্কুলগুলির প্রধানশিক্ষকদের কাছেই ওই চিঠি পাঠিয়েছে। তাতে বলা হয়েছে আগামী বছর থেকে প্রতি ২ জানুয়ারি এই সমাবর্তনের আয়োজন করতে হবে প্রতিটি স্কুলে। নতুন ক্লাসে উন্নীত হওয়া ছাত্রছাত্রীদের হাতে লজেন্স বা চকলেটের মতো উপহার তুলে দিতে হবে স্কুলের তরফে। কোনও কারণে ২ জানুয়ারি অনুষ্ঠান করা সম্ভব না-হলে জানুায়রির প্রথম সপ্তাহে উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে সমাবর্তন উৎসব পালন করতে হবে। ওইদিন শিক্ষকদের কাছে ছাত্রছাত্রীরা স্কুলের ইতিহাস এবং বই, পোশাক, জুতো, ব্যাগ, স্বাস্থ্য সুবিধা, মিড ডে মিল, বৃত্তি প্রভৃতির মতো সরকারি সুবিধার কথা আরও বেশি করে জানতে পারবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানা গিয়েছে, যেহেতু স্কুলে স্কুলে সমাবর্তনের সিদ্ধান্ত রাজ্য সরকারের তাই সেই নির্দেশ মেনেই রাজ্যের যে সব স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেনী রয়েছে সেই সব স্কুলে এই নিয়ে চিঠি পাঠিয়ে দেওয়া হবে। রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির তরফেও জানা গিয়েছে খুব দ্রুত তাঁদের অধীনস্থ কলেজগুলিতেও এই মর্মে চিঠি পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন ১৫ বছরের পুরাতন গাড়ি এখনই বাতিল হচ্ছে না

গল্প এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের মানুষের উন্নয়নে কোন কোন প্রকল্প চ্চালু করেছে এবং কোন কোন প্রকল্পে কোন ধরনের পরিষেবা দেওয়া হয় সেই সব প্রচারও এবার থেকে রাজ্যের স্কুল পড়ুয়াদের মধ্যে করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের সামনে তুলে ধরা হবে রাজ্য সরকারের আর্থসামাজিক প্রকল্পগুলি যাতে তাঁরা তা নিজেরা জানতে পারে এবং এই বিষয়ে পরিবারের মানুষদেরও জানাতে পারে। প্রয়োজনে এই সব প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে কীভাবে আবেদন করলে সমস্যার সমাধান হবে সেই বিষয়েও যাতে তাঁরা পরিবারকে পথ দেখাতে পারে সেই বিষয়টিও দেখা হবে। তবে এইসব পাঠ্যসূচীর মধ্যে আসছে না। এগুলি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে থাকবে।

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

বক্সঅফিসে সুনামি! মুক্তির দিনেই বিশ্বব্যাপী ৭৮ কোটি টাকা আয় করল বিজয়ের ‘Jana Nayagan’

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?