Breaking: করোনায় আক্রান্ত তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

মঙ্গলবার নিজেই টুইট করে বিষয়টি জানিয়েছেন ডেরেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনায় আক্রান্ত তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবার নিজেই টুইট করে বিষয়টি জানিয়েছেন ডেরেক। তৃণমূল সাংসদ বলেছেন, ‘আমি করোনায় আক্রান্ত। মৃদু উপসর্গ রয়েছে, বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। যারা আমার সঙ্গে বিগত তিনদিনে সংষ্পর্ষে এসেছেন মৃদু উপসর্গ থাকলেই পরীক্ষা করিয়ে নিন।’

করোনা নিয়ে সাবধান থাকতে ও মাস্ক পরতে অনুরোধ করেছেন রাজ্যসভার সাংসদ ডেরেক। অপরদিকে মঙ্গলবারেই জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। সোমবার রাতে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর মঙ্গলবার সকালেই বিসিসিআই-এর সভাপতিকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েচ্ছেন চিকিৎসকরা। যদিও সৌরভের সিটি ভ্যালু রয়েছে ৩০-এর নীচে। তাই নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়েছে কল্যাণীতে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৌরভ চাইছেন বাড়িতেই তাঁর চিকিৎসা হোক। সেক্ষেত্রে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হতে পারে মঙ্গলবার অথবা আগামিকালই। তবে ডোনা ও সানার রিপোর্ট নেগেটিভ এলেও তাঁদের চার দিনের জন্য আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার