রাজ্যে এক ধাক্কায় অনেকটা বাড়ল করোনার দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উধাও স্বস্তি। রাজ্যে আরও ঊর্ধ্বমুখী করোনার (Coronavirus)  দৈনিক সংক্রমণ (Daily Positive Cases) ও শনাক্তের হার (Positivity Rate)। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। আগের দিন অর্থা‍ৎ সোমবার আক্রান্ত হয়েছিলেন মাত্র ২৭ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি শনাক্তের হারও বেড়েছে। এক ধাক্কায় শূন্য দশমিক ৪৯ শতাংশ থেকে বেড়ে শূন্য দশমিক ৬৬ শতাংশে পৌঁছেছে সংক্রমণ হার। তবে নতুন করে কারও প্রাণহানি (Daily Death) হয়নি। এ নিয়ে টানা দুদিন করোনায় মৃত্যুহীন দিন কাটাল বাংলা।

মঙ্গলবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংক্যা অনেকটাই বেড়েছে। একদিনে আরও সাত হাজার ৪৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৬ শতাংশে। যার ফলে নতুন করে আরও ৪৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লক্ষ ১৯ হাজার ৪০৫ জন। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মারণ ভাইরাসের মৃত্যুমিছিল ২১ হাজার ২০৪ জনেই থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার বাড়ার পাশাপাশি গত ২৪ ঘন্টায় অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩২ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ৯৭ হাজার ৮৪৮ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৩ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ১৭টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৩ জনে।’

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম