মমতার কলকাতাতেই এখন বাণিজ্য বসতে লক্ষ্মী, বলছে সমীক্ষা

Knight Frank India’র রিপোর্ট বলছে, কলকাতায় চলতি বছরের প্রথম ৯ মাসেই ২৭ লক্ষ বর্গফুট জায়গা ভাড়া বা লিজ দেওয়া হয়েছে বাণিজ্যিক কাজের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের শহরে ক্রমেই জাঁকিয়ে বসছেন মা লক্ষ্মী। কেননা সমীক্ষা বলছে, গোটা দেশের মধ্যে এই শহরেই সব থেকে বেশি বাণিজ্যিক কাজে ব্যবহার করার জন্য জায়গা নেওয়ার প্রবণতা বাড়ছে(Growing Tendency to take up Space for Commercial Use)। আবাসন সংক্রান্ত আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা Knight Frank India’র রিপোর্ট বলছে, কলকাতায় চলতি বছরের প্রথম ৯ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ শহরে নতুন করে ২৭ লক্ষ বর্গফুট জায়গা ভাড়া বা লিজ দেওয়া হয়েছে বাণিজ্যিক কাজের জন্য। গত বছর ওই একই সময়ে মোট জায়গা ভাড়া দেওয়া হয়েছিল ২০ লক্ষ বর্গফুট। অর্থাৎ এক বছরের নিরিখে তা বেড়েছে প্রায় ৩২ শতাংশ। পাশাপাশি বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য এই ৯ মাসে কলকাতায় নতুন করে জায়গা তৈরি হয়েছে ৪৩ লক্ষ বর্গফুট। এর মধ্যে শেষ ৩ মাস, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমায় নতুন জায়গা তৈরি হয়েছে ১১ লক্ষ বর্গফুট। ওই একই সময়ে এই শহরে জায়গা ভাড়া বা লিজ দেওয়া হয়েছে ১০ লক্ষ বর্গফুট জায়গা।

বাণিজ্যিক কাজে জায়গার চাহিদা বৃদ্ধি সংক্রান্ত এই রিপোর্টে কলকাতার পাশাপাশি মুম্বই, দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ, পুনে, বেঙ্গালুরু ও আমেদাবাদও ঠাঁই পেয়েছে। সেখানে বলা হয়েছে, এই ৮টি শহরে যে পরিমাণ জায়গা লিজ দেওয়া হয়েছে, তার ১০ শতাংশ দখলে রয়েছে কলকাতার। তবে ৯ মাসের হিসেবের নিরিখে সবথেকে আগে রয়েছে মুম্বই। সেখানে লিজ দেওয়া হয়েছে ৫৩ লক্ষ বর্গফুট এলাকা। এরপর রয়েছে চেন্নাই, যেখানে নতুন করে লিজ দেওয়া হয়েছে ৫১ লক্ষ বর্গফুট এলাকা। দিল্লিতে লিজের পরিমাণ ৪৯ লক্ষ বর্গফুট।  রিপোর্টটি বলছে, লিজে জায়গা নেওয়ার ক্ষেত্রে কলকাতার বুকে সবথেকে আগে রয়েছে Third Party Logistics সংস্থাগুলি। এরা মূলত E-Commerce ব্যবসা করে। ভাড়া নেওয়া জায়গার ৪৫ শতাংশ দখলে রেখেছে তারাই। এরপর রয়েছে ইঞ্জিনিয়ারিং ও Manufacturing সংস্থাগুলি। এরা মূলত বৈদ্যুতিন যন্ত্রপাতি বিক্রি করার জন্য বিভিন্ন এলাকায় ভাড়ায় জায়গা নিচ্ছে। সেই হার ১৫ শতাংশ। গাড়ি ও সেই সংক্রান্ত নানা পণ্যের শোরুম হিসেবে ভাড়া নেওয়া হয়েছে ৭ শতাংশ জায়গা। ভোগ্য পণ্যের শোরুমের জন্য ৬ শতাংশ জায়গা ভাড়া নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।  

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও