হাইকোর্টে ধাক্কা খেলেন পার্থ চট্টোপাধ্যায়

বিচারপতি জানান, কিছু পরিবর্তন করা হয়েছে রায়ের। বলা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের নাম সিবিআইয়ের এফআইআরে ছিল। আসলে নাম ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টে (HIGH COURT) ফের ধাক্কা খেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE)। এই দিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন, হাইকোর্টের নির্দেশের কিছু অংশ সংশোধনের জন্য। সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, বিকেল ৩ টের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দেওয়ার। সেই মত হয়েছিল স্বাস্থ্য পরীক্ষা।

সোমবার হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে হয়েছিল শুনানি।  বিচারপতি বিবেক চৌধুরী গত রবিবার পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো প্রসঙ্গে বলেছিলেন, ‘প্রতিটি প্রভাবশালীর নিরাপদ জায়গা এসএসকেএম। বর্ষীয়ান মন্ত্রী, যাঁর প্রচুর ক্ষমতা রয়েছে এবং যিনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাঁর পক্ষে অন্য রাজনৈতিক নেতাদের সাহায্য নিয়ে গুরুতর অসুস্থতা এবং চিকিৎসার আড়ালে জিজ্ঞাসাবাদ এড়িয়ে যেতেও পারেন।’ রবিবার সেই পর্যবেক্ষণের পর পার্থকে কলকাতার এসএসকেএম হাসপাতালের বদলে ভুবনেশ্বরের এইমসে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সোমবার কলকাতা হাইকোর্টে রবিবারের ওই নির্দেশ এবং পর্যবেক্ষণের বেশকিছু অংশ মুছে দেওয়া বা সংশোধনের আবেদন জানিয়েছিলেন। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণের চারটি অংশ বাদ দেওয়ার কথা বলা হয়েছিল। প্রথমত- চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন এফআইআরে নাম থাকা অভিযুক্তরা। দুর্নীতিপূর্ণ আচরণের মাধ্যমে বিপুল টাকা সংগ্রহ করেছেন অভিযুক্তরা। দ্বিতীয়ত- কেস ডায়েরি থেকে দেখা যাচ্ছে যে তল্লাশি অভিযানের সময় অভিযুক্তের আইনজীবী উপস্থিত ছিলেন। ফলে আইনজীবী থাকতে না দেওয়ার যে অভিযোগ অভিযুক্ত তুলেছেন, তা সম্ভবত মিথ্যা। তৃতীয়ত- বর্ষীয়ান ক্যাবিনেট মন্ত্রী, যাঁর অপরিসীম ক্ষমতা রয়েছে এবং যিনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তাঁর পক্ষে অন্য রাজনৈতিক নেতাদের সাহায্য নিয়ে গুরুতর অসুস্থতা এবং চিকিৎসার আড়ালে জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থত-যদি এটা ঘটে (জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান) তাহলে বিচার ব্যবস্থা হাজার হাজার যোগ্যপ্রার্থীদের অশ্রু ধারায় অভিশপ্ত হবে। যাঁদের ভবিষ্যৎ টাকার লোভে বলি প্রদত্ত হয়েছে।- এই চারটি নির্দেশ সংশোধন করারই আবেদন জানানো হয়েছিল। 

তবে সেই সমস্ত আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি। বিচারপতি এই প্রসঙ্গে বলেন, তাঁর এই পর্যবেক্ষণ সাধারণ মানুষ হিসেবে। তারপরে বলেন, প্রতিদিন যদি নিজেদের নির্দেশের ব্যাখ্যা নিজেদের করতে হয়, তবে তা অত্যন্ত অসুবিধার। বলেছেন, এটা কোনও আইন শিক্ষকের কাজ নয় যে ব্যাখ্যা দিতে হবে। এও বলেছেন, তাঁর আশ্চর্য লাগছে এই আবেদনে। তবুও বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন বিচারপতি। 

তারপরেই বিচারপতি জানান, কিছু পরিবর্তন করা হয়েছে রায়ের। বলা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের নাম সিবিআইয়ের এফআইআরে ছিল। আসলে নাম ছিল না। এই জায়গাটি সংশোধন করা হয়েছে।  

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?