রামনবমীতে অশান্তি ছড়ালে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি কলকাতার পুলিশ কমিশনারের

Share:

নিজস্ব প্রতিনিধি:কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা(CP Manoj Verma) জানিয়েছেন, রামনবমীর(Ramnavami) জন্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষে যতটা যা করার সমস্তটাই করা হবে। কেউ যদি কোনরকম অশান্তি ছড়ানোর চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যে সকল সেনসিটিভ স্পট রয়েছে সেখানে নজর দেওয়া হচ্ছে এসব। সে সকল সেনসিটিভ স্পট(Sensetive Spot) আইডেন্টিফাই করা হয়েছে সেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে।শুধু তাই না , যে সকল স্টেক হোল্ডার রয়েছে তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি এবং কি কি ব্যবস্থা নিতে হবে সব বিষয়ে আমরা কথা বলেছি। কলকাতা পুলিশ আশাবাদী যে রামনবমীতে কোনরকম অশান্তি হবে না এবং যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা নেবে।

এদিকে,সামনে রাম নবমী, ঈদ আছে।  শনিবার শ‍্যামপুর থানায়(Shyampur P.S.) একটা মামলা রুজু হয়েছে, দুজনের বিরুদ্ধে। কমিউনাল বিষয়। তদন্ত শুরু হয়েছে । উৎসবের মরশুম। দুই কমিউনিটিকে সতর্ক থাকতে হবে। যেন কোনও প্ররোচনায় কেউ পা না দেন। সতর্ক থাকুন। গুজবে কান দেবেন না। শনিবার ভবানী ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আবেদন জানান রাজ্য পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) জাভেদ শামিম।এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম এবং এডিজি (দক্ষিণবঙ্গ) (ADG South Bengal)সুপ্রতিম সরকার ও ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ )আকাশ মাঘারিয়া শনিবার ভবানীভবনে (Bhowni Bhavan)আসন্ন রামনবমী ও ঈদ উপলক্ষে বিশেষ সাংবাদিক সম্মেলনে মিলিত হন।রাজ্য পুলিশের আইজি দক্ষিণবঙ্গ)(IG South Bengal)সুপ্রতিম সরকার বলেন, ঈদ এবং রাম নবমীর আগে কোনও পরিকল্পনা করা হচ্ছে যাতে সম্প্রীতির পরিবেশ নষ্ট হয়।

পোস্টার লাগানো হচ্ছে। নির্দিষ্ট কেস করা হচ্ছে।নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হচ্ছে। সেই ধারা গুলি হল—-১৯৬(১),২৯৯, ৩৫৩, ৩৫৩(২), ৬১(২) বিএনএস ।মোট ৫ টি ধারায় মামলা রুজু হয়েছে।পরিচয় এখন বলা সম্ভব নয়। আইসোলেটেড না বড় কোনও পরিকল্পনা ছিল কি না সেটা তদন্ত করে দেখতে হবে। আগামী ১০ দিন খুব গুরুত্বপূর্ণ । সব জেলায় সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে।সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট না দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।মিছিল করার অনেক বিধি নিষেধ আছে। উৎসবের মানে সেটা সেলিব্রেট করা। ঈদ- রাম নবমীতে এক সঙ্গে মিলে মিশে উৎযাপন করা। মালদা জেলার মোথাবাড়িতে(Mothabari) ১৯ টা মামলা রুজু হয়েছে বলে পুলিশ আধিকারিকরা জানান। এখনো পর্যন্ত ৬১ গ্রেফতার। এখন পরিস্থিতি স্বাভাবিক মোথাবাড়িতে এমনটাই দাবি করেন রাজ্য পুলিশের আধিকারিকরা। তবে সতর্ক হয়েছে প্রশাসন।

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তীতে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ