শহরে জলাশয় ভরাট অথবা গাছ কাটার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে : সিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষা করা বা রাস্তায় যানজট এর মোকাবিলা করাই নয়, সাধারণ মানুষের জীবনকে বাঁচাতে পরিবেশ রক্ষা করতেও বদ্ধপরিকর কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার বিশ্ব পরিবেশ দিবসে সাংবাদিকদের জানান মহানগরীতে একটি জলাশয় ভরাট(Pond Refill) হতে দেবে না পুলিশ। কলকাতা পুলিশের প্রতিটি ক্রাইম বৈঠকে থানার ওসিদের এ ব্যাপারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়। শহরের কোথাও জলাশয় বা পুকুর ভরাট হলে নাগরিকরা ১০০ ডায়ালে ফোন করে অথবা স্থানীয় থানায় অভিযোগ জানাতে পারেন বলে জানান কলকাতার পুলিশ কমিশনার(CP)।

বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচিতে যোগদান করে এ বিষয়ে কি কি পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করা হয়েছে,সে সম্পর্কে জানান কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল(CP Binit Kumar Goyel)।বিশ্ব পরিবেশের কথা মাথায় রেখে কলকাতা পুলিশ বিশেষ করে কলকাতার ট্রাফিক পুলিশ যানবাহনের দূষণের মাত্রা কমানোর লক্ষ্যে অটো এমিশন চেক করার বিষয়ে তীক্ষ্ণ নজর রেখে চলেছে। কোন গাড়ি থেকে অত্যাধিক পরিমাণে কার্বন-মনোক্সাইড নির্গত হওয়ার মাধ্যমে যাতে পরিবেশ দূষিত না হয় সেই বিষয়টির কথা মাথায় রেখেই কলকাতা পুলিশ এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করে চলেছে। পাশাপাশি শহর কলকাতায় আরো বেশি পরিমাণে ই – ভেহিকেলস বা ব্যাটারি অপারেটেড গাড়ি চালানোর ক্ষেত্রেও উদ্যোগ নিয়েছে।

শহর কলকাতা যত্র- তত্র গাছ কাটার প্রতিরোধে কলকাতা পুলিশ যথেষ্ট সতর্ক রয়েছে। শুধুমাত্র বৃক্ষরোপণ নয় বৃক্ষ নিধন বন্ধেও কলকাতা পুলিশ কলকাতা পুরসভার সাথে একযোগে কাজ করে চলেছে।পরিবেশের কথা মাথায় রেখে, ইতিমধ্যেই কলকাতা পুরসভার পক্ষ থেকে শহরের ওয়াটার বডি এবং জলা জমি গুলিকে রক্ষা করার লক্ষ্যে কলকাতা পুলিশের সঙ্গে একযোগে কাজ করে চলেছে। যখনই শহরের কোন এলাকা থেকে এ ধরনের ওয়াটার বডি বা জলাভূমি বোঝানোর অভিযোগ পাওয়া যায় তখনই কলকাতা পুলিশ দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং আইনানুগ প্রক্রিয়া শুরু করে। শহর কলকাতার যেকোন মানুষ এর চোখে এ ধরনের কোন কিছু চোখে পড়লে, তা কলকাতা পুরসভা অথবা কলকাতা পুলিশকে সরাসরি অভিযোগ করে জানাতে পারে। এমনকি কলকাতা পুলিশের ১০০ ডায়াল (100 Dial) করেও এ ধরনের অভিযোগ জানালে পুলিশ তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা গ্রহণ করে থাকে বলেও এদিন জানান কলকাতা পুলিশের কমিশনার।

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, নদিয়ার ছাত্র অঙ্কন দাসের দীর্ঘদেহই এখন পরিবারের চিন্তার কারণ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?