‘জোট প্রার্থী হিসাবে আরাবুলকে মানা হবে না’, নওশাদকে জানিয়ে দিলেন সেলিম

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাঙড়ের তাজা নেতা তথা সদ্য তৃণমূলত্যাগী আরাবুল ইসলামকে জোটের প্রার্থী হিসাবে মেনে নেওয়া হবে না বলে আইএসএফ নেতৃত্বকে সাফ বার্তা দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার (২৬ মার্চ) বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করার পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা দুর্বৃত্তায়ন, দুর্নীতি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি। যাকে পরাস্ত করতে লড়াই করছি, তাকে বদলদাবা করা কোনও সুস্থ লক্ষণ নয়। সিপিএম এবং বামফ্রন্ট এটা অনুমোদন করে না। আমরা আইএসএফকে জানিয়ে দিয়েছি।’

এদিন রাজ্যের বিধানসভা ভোটের জন্য আরও সাত আসনে বামফ্রন্টের প্রার্থীতালিকা প্রকাশ করা হয়।  সাত জনই সিপিএমের প্রতীকে লড়বেন। মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রার্থী হয়েছেন অলোককুমার দাস।  রঘুনাথগঞ্জে আবুল হাসনাত, নাকাশিপাড়ায় শুক্লা সাহা, রানাঘাট উত্তর পশ্চিমে দেবাশিস চক্রবর্তী, রানাঘাট উত্তর পূর্ব (তফসিলি) আসনে মৃণাল বিশ্বাস, এগরায় সুব্রত পণ্ডা এবং ময়ূরেশ্বরে জয়ন্ত ভল্লা।

সম্প্রতি তৃণমূলে কোণঠাসা ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম ভোল বদলে আইএসএফে নাম লিখিয়েছেন। ক্যানিং পূর্ব আসনে তাঁকে প্রার্থী করে দিয়েছে নওশাদ সিদ্দিকীর দল। ওই ঘোষণার পরেই ক্যানিং পূর্ব আসনের সিপিআইএমের নেতা-কর্মীরা তীব্র আপত্তি জানিয়েছেন। নিজেদের আপত্তির কথা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন। প্রশ্ন উঠেছে, এক সময়ে যার বিরুদ্ধে সিপিআইএম কর্মীরা লড়েছেন, তার হয়ে বামফ্রন্টের নেতা্কর্মীরা ভোট চাইতে মানুষের দরজায়-দরজায় যাবেন কিনা? এদিন এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন সিপিআইএমের বঙ্গ ব্রিগেডের প্রধান। এবারেই প্রথম নয়। পাঁচ বছর আগেও সিপিআইএম রাজ্য নেতৃত্বকে হুগলির জাঙ্গিপাড়া আসনে আইএসএফ শেখ মউনুদ্দিন ওরফে বুদোকে নিয়ে আস্বস্তিতে পড়তে হয়েছিল। ওই আইএসএফ প্রার্থী সিপিএমের জাঙ্গিপাড়া জোনাল কমিটির দফতরে রাজ্য নেতা শ্রীদীপ ভট্টাচার্য এবং সুনীল সরকারকে (প্রয়াত) পুড়িয়ে মারার চেষ্টা করেন বলে অভিযোগ ছিল।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’