টানলেও উঠবে না চুল গজাবে ভেতর থেকে, টেকো মাথার ভিড় জমছে এনআরএসে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চুল উঠে যাওয়া বা চুল পড়ার সমস্যায় ভোগেন প্রায় সকলেই। এর থেকে মুক্তি পেতে কেউ ব্যবহার করেন নানা রকমের ঘরোয়া পদ্ধতি তো কেউ আবার আপন করে নেন পরচুলাকে। তবে এই সব এখন অতীত। বাংলায় সরকারি স্তরে প্রথম নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজে শুরু হল ‘প্লেটলেট রিচ থেরাপি’। এবার চুল গজাবে ভিতর থেকে। টানলেও তা আর খুলবে না।

বেসরকারিতে একেকটা সিটিং-এর জন‌্য ন্যূনতম খরচ ৮ হাজার টাকা। তবে নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজে এই পরিষেবা মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজের ত্বকরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. অরুণ আচার জানিয়েছেন, এই প্লেটলেট রিচ থেরাপির জন‌্য অনেকগুলো ‘সিটিং’ লাগে রোগীর। হাসপাতালের ত্বকরোগ বিভাগে সম্প্রতি অত‌্যাধুনিক সমস্ত যন্ত্র দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তার মাধ‌্যমেই এই বহুমূল‌্য চিকিৎসা বিনামূল্যে করা সম্ভব হয়েছে।

 ডা. অরুণ আচার জানিয়েছেন, এই থেরাপিতে প্রথমে রোগীর ২০ এমএল রক্ত নেওয়া হয়। তারপর বিশেষ প্রক্রিয়ায় তা থেকে আলাদা করা হয় প্লেটলেট। মাথার মধ্যে যেখানে চুল নেই, সেখানে ইনজেক্ট করা হয় ওই প্লেটলেট। একবার নয়, তিনবার, প্রয়োজনে তারও বেশি। প্রতি মাসে একটা করে ‘সিটিং’ হয়। প্রত্যেকবার ইনজেক্ট করে দেখা হয় কতটা চুল গজাল। এই প্লেটলেটের মধ্যে একটা গ্রোথ ফ‌্যাক্টর থাকে। তাই সাহায‌্য করে মাথায় চুল গজাতে। নতুন চুলে কিছু মাখতেও বাধা নেই। চিকিৎসকরা জানিয়েছেন, এই নতুন গজানো চুলে শ‌্যাম্পুও করা যাবে। সাধারণত ন্যূনতম তিনটি ‘সিটিং’ লাগে চুল গজানোর জন‌্য। অনেকের ক্ষেত্রে তা একটু বেশিও লাগতে পারে।

এই চুল পড়ার সমস্যা কেন দেখা দিচ্ছে? ডা. অরুণ আচারের কথায়, ‘‘এখনকার ছেলেরা চুলে নানান প্রসাধন সামগ্রী ব‌্যবহার করে। নানান জেল ব‌্যবহার করে অহরহ। এইসব প্রসাধন সামগ্রীর কারণে বাতাসে ভেসে বেড়ানো ধূলিকণা চুলে আটকে যায়। ক্ষতিগ্রস্ত হয় ফলিকল।’’ বিতর্ক রয়েছে তেল মাখা নিয়েও। ডা. অরুণ আচার জানিয়েছেন, ‘‘অনেকেই হাসপাতালে আসেন টাকের সমস‌্যা নিয়ে, যাঁরা নিয়মিত তেল মাখতেন।’’ চিকিৎসকের বক্তব‌্য, আমরা রোগীদের নিয়মিত তেল ব‌্যবহার এড়িয়ে চলতে বলি। দূষণ বেড়ে গিয়েছে শহরের। নিয়মিত তেল মাখলে চুল তেলতেলে হয়ে থাকে। এতে সহজেই আটকে যায় ধূলিকণা। চুলের ফলিকলকে নষ্ট করে এই ধূলিকণা।’’ আর এই খবর চাউর হতেই  লাইন দিয়ে ‘টেকো’-রা আসছেন নীলরতনে।

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির