ডিগবাজি রাজ্যপালের, বাংলার ভোটার হতে চান আনন্দ বোস

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোলবদল রাজ্যপাল সিভি আনন্দ বোসের। SIR-র শেষদিনে বাংলার ভোটার হওয়ার জন্য আবেদন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার SIR-র শেষদিনে ভোটার হতে চেয়ে লোকভবনে বিএলও এবং সুপার ভাইজারদের কাছে আবেদনপত্র জমা করেছেন তিনি। জানা গিয়েছে, ৮ নম্বর ফর্ম ফিলআপ করে জমা করেছেন তিনি।

কোনও রাজ্যের রাজ্যপাল নির্দিষ্ট রাজ্যের ভোটার হতে পারেন। তারজন্য কমিশনের কাছে আবেদন করতে হয়। লোকভবনের আবেদন পেলে সেই রাজ্যের ভোটার তালিকায় রাজ্যপালের নাম যুক্ত করা হয়। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলার ভোটার হতে চাননি আগে। কেরলেরই ভোটার থাকতে চেয়েছিলেন। কিন্তু পাল্টি খেলেন রাজ্যপাল। বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস কেরলের কোট্টায়ামের ভোটার ছিলেন। এবার বাংলার ভোটার হওয়ার আবেদন করেছেন তিনি।
রাজ্যপাল বলেছেন, তিনি বাংলার দত্তক সন্তান হতে চান। যেখানে রবীন্দ্রনাথ নিঃশ্বাস নিয়েছেন, সেখানের ভোটার হতে চান। সুভাষচন্দ্র বোসের সঙ্গে নিজের পদবির মিল তুলে তাঁর বক্তব্য, মানসিক ও সাংস্কৃতিকভাবে বাংলার সঙ্গেই জুড়ে থাকতে চান। বৃহস্পতিবার এনুমারেশন ফর্ম জমা কার শেষ দিন। এদিনেই বিএলও-দের সমস্ত এনুমারেশন ফর্ম দেওয়ার কথা। এরপরেই বের হবে খসড়া তালিকা। কিন্তু শেষদিনে বাংলার ভোটার হওয়ার ইচ্ছেপ্রকাশ করে আবেদন জমা করেছেন। রাজ্যপাল পদে বসার পরে বাংলা শেখার ইচ্ছেপ্রকাশ করে বাংলায় হাতখড়ি নিয়েছিলেন তিনি।
গত ২০২২ সালে সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপাল হয়েছিলেন। তারপরে তিনি বাংলার ভোটার হতে চাননি। তাঁর আগের রাজ্যপাল জগদীপ ধনখড় বাংলার ভোটার ছিলেন। সস্ত্রীক ভোট দিতেও দেখা গিয়েছেন তাঁকে। এবার বর্তমান রাজ্যপালও বাংলার নাগরিক হতে চেয়েছেন। ভোটাধিকারের আবেদনও করেছেন।

 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়