চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাইবার প্রতারণার শিকার সল্টলেকের বৃদ্ধ, খোয়ালেন ১ কোটি ১৪ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: দিন দিন বেড়েই চলেছে সাইবার প্রতারণার সংখ্যা। এখন সরকারের তরফ থেকে সব রকমভাবে সতর্ক করা হচ্ছে। তার পরেও ডিজিটাল স্ক্যামের শিকার হলেন সল্টলেকের এক বৃদ্ধ বাসিন্দা। একটু ভুলের জন্য তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১ কোটি ১৪ লক্ষ টাকা খোয়া যায়। জানা গিয়েছে, বিধাননগর থানার পুলিশের তৎপরতায় প্রতারণার মূল চক্রী ধরা সম্ভব হয়েছে। শনিবার ঝাড়গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে অপরাধীকে। সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম সন্দীপ মিশ্র। তাকে আজ বিধানগর আদালতে নিয়ে যাবে পুলিশ বলেই খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার প্রতারণার পর বৃদ্ধের বিধাননগর থানায় লিখিত অভিযোগ করেন। তার পরই সেখান কার সাইবার ক্রাইম সেল তদন্ত শুরু করে। সেই তদন্ত থেকেই উঠে আসে তথ্য ও প্রমাণ। সেই তথ্যগুলিকে কেন্দ্র করেই শনিবার ভোরের দিকে ঝাড়গ্রামের অভিযান চালায় পুলিশ। তার পরই লালগড় থানা এলাকায় প্রতারককে খুঁজে পায় বিধাননগর থানার পুলিশ। আর্থিক প্রতারণার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত থাকার জন্য সন্দীপ মিশ্রকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। পুলিশ তার কাছ থেকে দুটি ফোন ও প্রতারণা সঙ্গে জড়িত বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করে।

দিনের পর দিন এই ক্রামের সংখ্যা বাড়ার কারণে কয়েকমাস আগেই ১,৭০০টিরও বেশি স্কাইপ এবং হোয়াটসঅ্যাপ ৫৯,০০০ টি অ্যাকাউন্ট বন্ধ করে ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। কেন্দ্রের এত কড়া কড়া পদক্ষেপের পড়েও প্রতারকরা ফাঁদ তৈরি করেই নিচ্ছে। সেই কারণে কোনও অচেনা নম্বর থেকে আসা ফোনে বিশ্বাস না করাই ভাল।

সাইবার স্ক্যামের মতো সমস্যার সন্দেহ হলেই অবিলম্বে সাইবার ক্রাইম হেল্পলাইন (1930) কিংবা ন্যাশনাল সাইবার রিপোর্টিং পোর্টাল (cybercrime.gov.in) যোগাযোগ করতে ভুলে যাবেন না।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-এর

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ