বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা। তার মধ্যেই লেকটাউনে ঘটল দুর্ঘটনা। বি ব্লক এলাকায় আচমকাই রাস্তার উপর ভেঙে পড়ে একটি বড় গাছ। সেই গাছের নীচে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হল দু’টি গাড়ি। একটি চলন্ত প্রাইভেট গাড়ির চালক ভিতরে আটকে পড়ে। পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লেকটাউন বি ব্লকের রাস্তা দিয়ে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি। আচমকাই রাস্তার পাশের গাছটি গাড়িটির উপর আছড়ে পড়ে। চালক গাড়ির ভিতরেই আটকে যান। আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন। তাঁরাই গাড়ির ভিতর থেকে চালককে উদ্ধার করেন। আহত অবস্থায় তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সির উপরেও গাছে পড়ে গাড়িটির ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ দফতরের কর্মীদেরও ডাকা হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে আশপাশের এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

স্থানীয় এক বাসিন্দার কথায়, একটি চলন্ত গাড়ি এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সির উপর গাছটি ভেঙে পড়ে। প্রাইভেট গাড়ির চালককে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য এক আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ, পুরসভা ও বিদ্যুৎ দফতরের কর্মীদের তৎপরতায় ভেঙে পড়া গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে যান চলাচল। বৃষ্টির কারণে ওই সময়ে রাস্তায় লোকজনের আনাগোনা তুলনায় কম ছিল। ফলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। 

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো