নিয়োগ মামলায় কলকাতা-সহ জেলায় জেলায় ইডির তল্লাশি, তৃণমূল বিধায়কের বাড়িতে হানা

Share:

নিজস্ব প্রতিনিধি : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সক্রিয় ইডি। সপ্তাহের শুরুতে সোমবার রাজ্য জুড়ে ফের তল্লাশি অভিযান শুরু করেছেন ইডি আধিকারিকরা। মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সেখানে চলছে তল্লাশি অভিযান। পাশাপাশি জানা গিয়েছে মুর্শিদাবাদ বীরভূম এবং কলকাতার একাধিক জায়গায় চলছে ইডির তল্লাশি।

জানা গিয়েছে, জীবনকৃষ্ণ সাহার পাশাপাশি বীরভূমের সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও হানা দিয়েছে ইডি। সম্পর্কে জীবনকৃষ্ণ সাহার তিনি পিসি হন। এসেছে নিয়োগ মামলায় জীবন কৃষ্ণের নাম আগেই জড়িয়েছিল। তাকে গ্রেফতারও করা হয়েছিল। করে জামিন পেয়েছিলেন তিনি। এবার ইডির নজরে জীবনকৃষ্ণ সাহার পিসি। নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত থাকা একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয়বাহিনী। ইডি আধিকারিককে দেখে বাড়ি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। কিন্তু তল্লাশির সময় তিনি হাজির রয়েছেন। কিন্তু ইডি আধিকারিকদের দেখে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। আগেরবারের মত ফোন ফেলে দেওয়ার চেষ্টাও করেছেন তিনি।

সূত্রের খবর, এদিন সকাল সকাল ইডি আধিকারিকরা সেন্ট্রালবাহিনী নিয়ে পৌঁছে গিয়েছেন জীবনকৃষ্ণ সাহা ও তার পিসির বাড়িতে। তল্লাশির সময় জীবনকৃষ্ণ সাহা বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। বাইরে পাহারায় কেন্দ্রীয়বাহিনীর জওয়ানরা, ভেতরে চলছে জিজ্ঞাসাবাদ। তবে আচমকাই কেন এই তল্লাশি চালানো হলো সেই বিষয় নিয়ে কোন মন্তব্য করতে চাননি ইডি আধিকারিকরা।

উল্লেখ্য, নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক মানুষকে গ্রেফতার করেছিল ইডি। ২০২৩ সালের ১৭ এপ্রিল জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ, তল্লাশির সময় প্রমাণ লোপাটের জন্য জীবনকৃষ্ণ নিজের দু’টি মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। পরে পুকুর থেকে তাঁর মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়ার  ১৩ মাস পর তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন। এদিন আবার তাঁর বাড়িতে হানা দিয়েছে ইডি।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫