তিন মাসের আগে মিলছে না তারিখ, পিজির ‘অনন্য’ ভবনে বাড়ছে রোগীর ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর অক্টোবর মাসে এসএসকেএমে চালু হয় নবনির্মিত ওয়ার্ড ‘অনন্য’। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই উদ্বোধন হয়েছিল দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডটি। শুরুর দিন থেকেই ভাল সাড়া মিলছে ‘অনন্য’-তে। আধুনিক সাজসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ আর তুলনামূলকভাবে কম খরচ—সব মিলিয়ে রোগীদের আগ্রহ স্পষ্ট।

জানা গিয়েছে, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬-এর এপ্রিল পর্যন্ত প্রাইভেট চেম্বারের ধাঁচের এখানকার আউটডোরে ডাক্তার দেখিয়েছেন সাড়ে ১০ হাজার রোগী! সময় যত এগিয়েছে, অনন্যর প্রাইভেট চেম্বারে যেন রোগীর ঝড় উঠেছে। সবচেয়ে বেশি রোগী এসেছেন গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে—যথাক্রমে ১৮১১, ১৮৯৪ ও ১৮৮৭ জন। এমাসের মাঝামাঝি সময়ের মধ্যেই ১২০০ রোগী এসে দেখিয়ে গিয়েছেন স্পেশালিস্টদের। 

পিজির এক কর্তা জানিয়েছেন, এখানে রোজ ডাক্তার দেখানোর তিনটে স্লট আছে। দুপুর ৩টে থেকে ৫টা। বিকেল ৫টা থেকে ৭টা। রাত ৭টা থেকে ৯টা। সপ্তাহের ছয়দিনে সব মিলিয়ে রয়েছে ৫০টি স্লট। বসছেন ২৩টি বিভাগের ৪৫ জন বিশেষজ্ঞ নামী চিকিৎসক। একেকটি দু-ঘণ্টার স্লটে ১০ থেকে ২৫ জন করে রোগী এসে দেখিয়ে যাচ্ছেন। এখন চাহিদা এমনই যে, পরবর্তী তিনমাসের আগে দেখানোর ডেটই মিলছে না! 

রোগীর আর্থিক স্বার্থ মাথায় রেখে উডবার্নে বিভিন্ন ইন্ডোর চিকিৎসা ও অপারেশনের নির্দিষ্ট প্যাকেজ তৈরি করা হয়েছে। বেসরকারি হাসপাতালের তুলনায় খরচ অনেক কম রাখা হয়েছে। বেড ভাড়া, রক্তপরীক্ষা, চিকিৎসা, ডাক্তারদের ফি, ওটি খরচ, হাসপাতালের খাবার— সব কিছুই প্যাকেজের মধ্যেই থাকবে। ফলে চিকিৎসা চলাকালীন রোগীর পরিবারের আলাদা কোনও খরচের চাপ পড়বে না। 

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

পকেটে ৫০ হাজার টাকা থাকলেই মিলবে ফ্ল্যাট, বড় ঘোষণা অর্জুনের, জানেন কারা পাবেন?

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের