সাতসকালে ময়দানে উদ্ধার মৃতদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের কলকাতা থেকে উদ্ধার হল মৃতদেহ।  সাতসকালে ডাফরিন রোড থেকে  উদ্ধার হয়  দেহ। তবে এখন জানা যায়নি নিহত ব্যক্তির  পরিচয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। সকাল সাড়ে আটটা নাগাদ ময়দান থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার হয়েছে বলে খবর।

প্রতিদিনের মত এদিনও ময়দানে  প্রাতভ্রমণে গিয়েছিলেন স্থানীয়রা। সেইসময় তাদের নজরে পড়ে রাস্তার ধারে পড়ে রয়েছে মৃতদেহ। তা দেখার পরেই  প্রাতভ্রমণকারীরা ময়দান থানায় গিয়ে খবর দেয়। এরপর পুলিশ এসে দেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিহত ব্যক্তি একজন পুরুষ। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। এখন পরিচয় জানা যায়নি। তবে কী করে ডাফরিন রোডের ধারে তাঁ মৃতদেহ এল তা নিয়ে উঠছে প্রশ্ন। খুন না আত্মহত্যা তা জানতেই তদন্তে নেমেছে ময়দান থানার পুলিশ।

উল্লেখ্য, চলতি বছর  ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পাশে এক মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার করেছিল ময়দান থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দিন দুয়েক আগেই ওই মহিলার মৃত্যু হয়েছিল। লাশ ফেলে যাওয়া হয়েছিল ময়দানে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ময়দান চত্বর থেকে উদ্ধার হয় মৃতদেহ। আর তাতেই ছড়িয়ে পড়েছে উত্তেজনা।  

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?