উল্টোডাঙায় উড়ালপুল থেকে ছিটকে পড়ে মৃত্যু বাইক আরোহীর

ফের শহরে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার উল্টোডাঙ্গা উড়ালপুলে রেলিংয়ে ধাক্কা মেরে নীচে ছিটকে পড়েন এক বাইক চালক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শহরে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার উল্টোডাঙ্গা উড়ালপুলে রেলিংয়ে ধাক্কা মেরে নীচে ছিটকে পড়েন এক বাইক চালক। গুরুতর আহত অবস্থায় তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত বাইক আরোহীর নাম অপূর্ব দাস। ৫৫ বছর বয়স তাঁর।তিনি প্রাক্তন সেনাকর্মী। মৃত অপূর্ব দাস সোদপুরের বাসিন্দা ছিলেন। শনিবার সকালে তিনি বাইপাসের দিক থেকে বাইকে করে আসছিলেন। উল্টোডাঙা উড়ালপুলে ওঠার পরে বাঁক নেওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বেশি গতি থাকা অবস্থায় সেই সময় রেলিংয়ে ধাক্কা মেরে ছিটকে নীচে পড়ে যান অপুর্ব দাস। ঘটনায় গুরুতর জখম হন তিনি। দুর্ঘটনার কবলে পড়ার পর স্থানীয় পুলিশকর্মীরা তা দেখে তড়িঘড়ি ছুটে আসেন ঘটনাস্থলে। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে উদ্ধার করে কর্তব্যরত পুলিশ কর্মীরা আরজিকর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলাকালীন ওই ব্যক্তির মৃত্যু হয়। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা থানার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

শনিবার আরেকটি পৃথক দুর্ঘটনা্য মৃত্যু হয়েছে এক মহিলার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই মহিলা পথচারীর। জোকা ইএসআই (ESI) হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ (Police) সূত্রে খবর, গাড়ির ধাক্কায় মহিলার মাথায় ও পায়ে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় পড়েছিলেন তিনি। এর পর ঠাকুরপুকুর (Thakurpukur) থানার পুলিশ এসে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে (State General Hospital) নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও এই ঘটনার পর থেকে গাড়ি চালক পলাতক।  ঘাতক গাড়ির চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা