হিমাচলে ট্রেক করতে গিয়ে মৃত্যু কলকাতার মহিলার

হিমাচলে (Himachal Pradesh) ট্রেক (Treck) করতে গিয়ে মৃত্যু (Death) হল কলকাতার এক মহিলার (Woman)। মৃত মহিলার নাম দীপাঞ্জনা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিমাচলে (Himachal Pradesh) ট্রেক (Treck) করতে গিয়ে মৃত্যু (Death) হল কলকাতার (Kolkata) এক মহিলার (Woman)। মৃত মহিলার নাম দীপাঞ্জনা বন্দ্যোপাধ্যায়। হিমাচলে ট্রেকিং করার সময় আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। শুক্রবার দুপুরে মৃত্যু হয় তাঁর। ঘটনায় শোকের ছায়া মৃত মহিলার পরিবারে।

মৃত দীপাঞ্জনা বন্দ্যোপাধ্যায় কলকাতার কসবার বেদিয়াডাঙার বাসিন্দা ছিলেন। ৩৫ বছর বয়স তাঁর। কেন্দ্রীয় সরকারের আয়কর দফতরে কর্মরত ছিলেন দীপাঞ্জনা। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৫ নভেম্বর, দেরাদুনের মৌলি থেকে ট্রেকিং শুরু করেন দীপাঞ্জনা। কিন্তু ট্রেকিং করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় শ্বাসকষ্ট। অ্যাডভেঞ্চারে গিয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানেন বছর পঁয়ত্রিশের দীপাঞ্জনা। শুক্রবার দুপুরে মৃত্যু হয় কেন্দ্রীয় সরকারি ওই অফিসারের। মৃত মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় হিমাচল প্রদেশের পুলিশ। কলকাতার কসবার বাড়িতে দেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রেকিংয়ে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে তা ভাবতে পারছেন না দীপাঞ্জনার পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা।

উল্লেখ্য এর আগে হিমাচলে ট্রেকিংয়ে (Treck) গিয়ে মৃত্যু হয়েছে এ রাজ্যের এক বাসিন্দার। গত সেপ্টেম্বর মাসে হিমাচল ও উত্তরাখণ্ডের সীমানা এলাকায়, খিমলোগা পাসে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার আমতলার বাসিন্দা ৪৩ বছর বয়সী সুজয় দলুইয়ের। ওই দুর্ঘটনার জেরে আহত হয়েছিলেন নদিয়া জেলার তাঁরা চাকদহের বাসিন্দা সুব্রত বিশ্বাস ও নরোত্তম গায়েন নামে আরও দুই পর্যটক।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই