ভোটের মুখে আচমকা ইস্তফা আইপিএস দেবাশিস ধরের, রাজনীতিতে যোগের জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটের মুখে আচমকাই ইস্তফা দিলেন আইপিএস অফিসার দেবাশিস ধর। ব্যক্তিগত কারণেই ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে দেবাশিসবাবুর ইস্তফার পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, ২০২১ সালে বিধানসভা ভোটের পরই দেবাশিসবাবুকে সাসপেন্ড করা হয়েছিল।

বৃহস্পতিবার মুখ্য সচিব বি পি গোপালিকার কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন আইপিএস অফিসার দেবাশিস ধর। ইস্তফাপত্রে তিনি জানিয়েছেন, নিজের কিছু সামাজিক ও ব্যক্তিগত উদ্দেশ্য পূরণ করতে চান তিনি। সেইকারণেই তাঁর এই ইস্তফার সিদ্ধান্ত। দেবাশিসবাবুর এই ইস্তফার পর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি বিজেপিতে যোগ দিতে চলেছে। তবে লোকসভা ভোটের আগে তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা, সেই বিষয়টি অবশ্য স্পষ্ট নয়।

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা ভোটের সময় যখন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায়, তখন সেখানকার পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। বর্তমানে তাঁকে কম্পালসারি ওয়েটিংয়ের রাখা হয়েছিল। শীতলকুচি কাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ঘটনায় চার গ্রামবাসীর মৃত্যু হয়। চারজনের মৃত্যুর পর পুরো বিষয়টি তদন্ত করছে সিআইডি। তদন্তে নেমে দেবাশিসবাবুর সম্পত্তির নথি সংগ্রহ করেছেন আধিকারিকরা। সেথানে দেবাশিসবাবুর আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে দেবাশিসবাবুর সম্পত্তি কয়েকগুণ বেড়েছিল বলে জানা যায়। 

 

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের