পুরভোটে বিরোধীরা দু-অঙ্কের ঘরে পৌঁছতে পারবে না, জানালেন দেবাশিস কুমার

দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় নেতা। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় নেতা। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ। নিজের ওয়ার্ডে ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেওয়ার কাজ করেছেন। তাই এবারেও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আসন্ন কলকাতা পুরসভার নির্বাচনে ফের ৮৫ নম্বর ওয়ার্ড থেকেই ভোটে লড়ছেন দেবাশিষ কুমার। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই রাস্তায় নেমে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন। সর্বত্র জনসংযোগ করছেন তৃণমূল প্রার্থী। দিনের প্রায় বেশিরভাগ সময়টাই প্রচারেই জোর দিচ্ছেন। তেমনই বুধবার ৮৫ নং ওয়ার্ডের মনোহরপুকুর বাজার ও রোড এলাকায় প্রচার করেছেন দেবাশিস কুমার। আর সেই প্রচারের মাঝে এই মুহূর্তের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে জানালেন কিছু কথা।

এই মুহূর্তে: ৮৫ নং ওয়ার্ডে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। এলাকায় কাজ করেছেন তবুও খামতি রয়েছে কোথায়?

দেবাশিস কুমার।: বিগত কাজকর্মে পুরোপুরি সন্তুষ্ট এটা আমি বলব না, কিছু কাজ করার ইচ্ছা আছে, সেগুলি করব আগামীদিনে। তবে মেয়র পারিষদ হব কিনা আগে দেখি তারপরেই কাজগুলি করব। তবে আমি যে কাজগুলি করেছি আগামীদিনে অন্যান্য মেয়র পারিষদারাও বা কাউন্সিলররাও করবে।

এই মুহূর্তে: দীর্ঘদিনের কাউন্সিলর, ৮৫ ওয়ার্ডে ফের জয় নিয়ে কতটা চ্যালেঞ্জ?
দেবাশিস কুমার: নিজের সঙ্গে চ্যালেঞ্জ। জয়ের ব্যবধান অর্থাৎ গতবারের তুলনায় মার্জিন বাড়ানোর বিষয়টাই আমার কাছে এবারে চ্যালেঞ্জ।

এই মুহূর্তে: এলাকায় বিরোধীদের দেখাই যাচ্ছে না। প্রচারে নেই লোক, এই ব্যাপারে কী বলবেন?
দেবাশিস কুমার: এটা কিন্তু ভয়ের ব্যাপারে। তখন ওরা বলবে প্রচার করতে দিচ্ছে না। ওরা প্রচার করুক চাই। আর লোক কীভাবে থাকবেন? ভাড়াটে সৈনিক দিয়ে দল চলে না। আমার কেউ ভাড়াটে নয়, সবাই পাড়ার ছেলে। সারাজীবন একসঙ্গেই থাকি। এরা আমার সঙ্গেই থাকবে। একটা দল গত নির্বাচনে পদর্যুস্ত হল, কেন হারল তার বিশ্লেষণ করে উঠতে পারেনি এখনও।

এই মুহূর্তে: শীতলকুচির গুলি কিংবা নাগাল্যান্ডে অসম রাইফেলসের ঘটনা নিয়ে আপনার প্রতিক্রিয়া?
দেবাশিস কুমার: আমরা বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে যে প্রতিবাদ করছি তার ফলাফল মানুষ দেখছে। সামরিক বাহিনীর হাতে প্রশাসন চলে গেলে কী হতে পারে তা দেখছে মানুষ। আর বিজেপির কিছু অপরিপক্ক মস্তিস্কের নেতাদের জন্যই দল রাজ্যেও শেষ হয়েছে দেশেও শেষ হবে।

এই মুহূর্তে: তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষা বলছে ১৪৪ এর মধ্যে কলকাতা পুরসভায় ১৩২ টি আসন পাবে। আপনার কী প্রতিক্রিয়া?
দেবাশিস কুমার: আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলতে পারি, কলকাতা পুরসভায় বিরোধীরা সম্মিলিত ভাবে ডবল ডিজিটেও পৌঁছাবে না।

এই মুহূর্তে: আপনার ওয়ার্ডে প্রচুর গরীব মানুষ রয়েছেন। তাঁদের নিয়ে আগামী দিনের কী পরিকল্পনা রয়েছে?
দেবাশিস কুমার: কলকাতা পুরসভার কাজের যা পরিধি তাতে আমার ওয়ার্ডে সর্বোচ্চ কাজ হয়েছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে