প্রতিবন্ধী তো আমরা, যারা কিনা দীপনের মতো, চিন্তাভাবনার প্রকাশ ঘটাতে পারি না: চন্দ্রিমা ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউ ব্যারাকপুর: শারীরিক প্রতিবন্ধকতা যে শিল্প সৃষ্টির ক্ষেত্রে কখনোই বাধা হয়ে উঠতে পারেনা তা যেন আরও একবার প্রমাণ করলেন উত্তর ২৪ পরগনা জেলার প্রতিবন্ধী এই শিল্পী। মাত্র ১৪ মাস যখন বয়স, তখনই ১০০ শতাংশ শ্রবণ শক্তি হারান নিউ ব্যারাকপুর পুরসভার(New Barrackpore Municipality) চার নম্বর ওয়ার্ডের আশুতোষ মুখার্জি রোডের বাসিন্দা দীপন সরকার। বাবা নারায়ণ চন্দ্র সরকার পেশায় আইএএস। মা নীপা সরকার বাস্তুতন্ত্র বিশারদ। ছোটবেলা থেকেই ছেলের আঁকার প্রতি আলাদা আগ্রহ নজর করেন। মাত্র তিন বছর বয়স থেকেই শুরু হয় দীপনের প্রশিক্ষণ।

ছোট থেকেই স্পষ্টভাবে কথা বলতে না পারায়, দীপন তাঁর আঁকার মাধ্যমেই মনের ভাব বুঝিয়ে দেওয়া রপ্ত করেছিলেন। সেই থেকেই ধীরে ধীরে আঁকার প্রতি যেন অজান্তেই তৈরি হয় ভালোবাসা। আর সেই ভালোবাসাই তাকে আজ পৌঁছে দিয়েছে স্বীকৃতির শিখরে। এক সময় যারা প্রতিবন্ধকতার কারণে তাকে হেয় করেছিল, আজ তারাই দীপনের এই শিল্প সৃষ্টি দেখে রীতিমতো অবাক। জেলার এই শিল্পীর রং তুলির ক্যানভাসে আঁকা নানা ছবির প্রদর্শনী হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে নিউ সাউথ গ্যালারিতে(New South Gallery)। প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাস্কর তারক ঘড়াই, লেখক ও চিত্রশিল্পী মৃনাল কান্তি ঘোষ, ভাস্কর দেবব্রত দে, চৈতালি দে বর্মন, অনুপ কাড়ার, নিউ ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান প্রবীর সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা।

সমাজের নানা ক্ষেত্রের বাস্তব চিত্র তার কল্পনার মাধ্যমে রূপ পেয়েছে ক্যানভাসে। এদিনের এই প্রদর্শনীতে হাজির হয়েছিলেন সাধারণ মানুষ থেকে বহু চিত্রশিল্পী ও বুদ্ধিজীবিরাও। তারা প্রত্যেকেই এদিন প্রতিবন্ধী এই শিল্পীর হাতে ফুটে ওঠা অপরূপ সৃষ্টির প্রশংসা করেন। ২৪ শে নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে বলে জানা গিয়েছে। দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলেই প্রতিবন্ধী শিল্পী দীপন সরকারের(Artist Deepan Sarkar) ক্যানভাসে ফুটে ওঠা রং তুলির এই শিল্প সৃষ্টি দেখার সুযোগ পাবেন। ইতিমধ্যেই, শঙ্কর দত্ত মেমোরিয়াল ব্রোঞ্জ মেডেল পেয়েছেন শিল্পী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রীও অর্জন করেছেন দীপন। তাই আজ জীবনের লড়াই এর পথে হার না মানার বার্তা দেন প্রতিবন্ধী শিল্পী দীপন সরকার। কথা বলার সময় ঠোঁটের নড়াচড়া লক্ষ্য করে কথোপকথন করতেও সক্ষম তিনি। তাকে নিয়ে যেন আজ গর্বিত গোটা নিউ ব্যারাকপুর।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের