মানহানি মামলায় মুখ্যমন্ত্রীর হয়ে আইনি লড়াইয়ে দুই প্রাক্তন এজি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আর সেই মামলায় মুখ্যমন্ত্রীর হয়ে  সওয়াল  প্রাক্তন দুই রাজ্য সরকারের সর্বোচ্চ আইনি পরামর্শদাতা অ্যাডভোকেট জেনারেল (এজি)। আদালতে মুখ্যমন্ত্রীর হয়ে আইনজীবীদের যে প্যানেল সওয়াল করবেন তাদের মধ্যে রয়েছেন জয়ন্ত মিত্র এবং সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আর এরা দুজনেই ছিলেন রাজ্যের প্রাক্তন এজি।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাজ্যের এজি ছিলেন  জয়ন্ত মিত্র। কিন্তু সেই সময় মমতার সঙ্গে তাঁর বেশ কিছু আইন নিয়ে মতবিরোধ হয়েছিল। আর তাতে ২ ০১৭ সালে তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে ইস্তফাপত্র জমা দেন জয়ন্ত। অন্যদিকে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজ্যের এজি ছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আর সেই সময় রাজ্য সরকারের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে শুরু করে। তাই রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পদত্যাগ পত্র জমা দেন   সৌমেন্দ্রনাথ। বলা বাহুল্য, তাঁর সময়কালে রাজ্য সরকারের বিরুদ্ধে উঠেছিল নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগ।

এবার রাজ্যপালের দায়ের করা মানহানি মামলায় মুখ্যমন্ত্রীর হয়ে আইনি লড়াইয়ে নামলেন জয়ন্ত- সৌমেন্দ্রনাথ। আর রাজ্যপালের হয়ে লড়ছেন কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী।  বুধবার ছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার শুনানি ওঠে।

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের