এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

সাইবার প্রতারণার মামলার তদন্তে অভিযান চালিয়ে কলকাতা থেকে তিনজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাইবার প্রতারণার মামলার তদন্তে অভিযান চালিয়ে কলকাতা থেকে তিনজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতরা হলেন ভারত বিশাল, তিনি বিহারের বাসিন্দা। বাকি দুইজনের মধ্যে রয়েছেন ইন্দ্রজিৎ কুমার ওরফে রোশন ও বিরাজ কুমার বিহারের জাহানবাদ এলাকার বাসিন্দা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) পূর্ব যাদবপুর থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে শহরে বসেই এটিএম ক্লোন করে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, দিল্লির উত্তর-পশ্চিম সাইবার থানায় তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকালই পূর্ব যাদবপুর থানায় আসেন দিল্লি পুলিশের আধিকারিকরা। তারপরই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এছাড়া তাঁদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। এর নেপথ্যে আরও কোনও বড় চক্র কাজ করছে কিনা, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। 

কীভাবে গ্রেফতার করা হল তাঁদের?

জানা গিয়েছে, গতকাল দিল্লি পুলিশের সঙ্গে অভিযানে নামে পূর্ব যাদবপুর থানার একটি দলও। এলাকা জুড়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সেখানেই অভিযুক্তদের চিহ্নিত করেন তদন্তকারীরা। এরপরেই যৌথ অভিযান চালিয়ে পূর্ব যাদবপুর থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ও পূর্ব যাদবপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ৮টি POS মেশিন, প্রায় ৬২টি এটিএম কার্ড, প্রায় ১৪টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। আজ তাঁদের ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার জন্য আজ আলিপুরের আদালতে পেশ করা হবে।

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

বিনামূল্যে সোমনাথ দর্শনে বাঁকুড়া থেকে রওনা ৩৫ তীর্থযাত্রীর, পুরো সফরের খরচ রাজ্য সরকারের

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে