এফসিআই গুদামে ডেঙ্গু দমনে নজরদারি, ফের মৃত্যু কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। খোদ শহর কলকাতাতেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চিন্তার ভাঁজ ধরিয়েছে। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগে  কলকাতার অলিগলিতে নজরদারি বাড়িয়েছে পুরসভা।  মঙ্গলবার কলকাতা পৌরসভার একটি টিম লেক গার্ডেন্সের এফসিআই গোডাউন খতিয়ে দেখলেন। ড্রোনের সাহায্যে নজরদারি চলল। মশার লার্ভা পেলেন  পৌরসভার আধিকারিকরা। গোডাউনে স্প্রেও করা হয়।

অন্যদিকে কলকাতায় ডেঙ্গির বলি আরও এক। মঙ্গলবার বাঙুর হাসপাতালে মৃত্যু হল এক তরুণীর। ২৮ বছর বয়সী এই তরুণী নেতাজি নগরের বাসিন্দা। জানা গিয়েছে,মৃতার নাম প্রিয়া রায়। সোমবার সঙ্কটজনক অবস্থায় বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মঙ্গলবার মৃত্যু হয় তার। ডেঙ্গি শক সিনড্রোমও ছিল। তাতেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

রাজ্যের জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জেলাগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের চিন্তাভাবনা চলছে। যাতে কলকাতায় রেফারের সংখ্যা কমে। জেলাতেই ডেঙ্গুর চিকিৎসা হয়। আক্রান্তের সংখ্যা কমে। চিকিৎসকদের পরামর্শ, রোগীর যদি ডেঙ্গির উপসর্গ থাকে, তা হলে সরকারি হাসপাতালে গিয়ে প্লেটলেট পরীক্ষা করিয়ে নেওয়া দরকার। এই আবহে পরপর মৃত্যু ভয় ধরিয়েছে।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা