৬৫ শতাংশ দাম বাড়িয়ে ১৫ শতাংশ কমাচ্ছে, পেট্রল-ডিজেল নিয়ে কেন্দ্রকে খোঁচা ডেরেকের

দেশজুড়ে পেট্রল-ডিজেলের দাম ক্রমাগত বাড়ছিল। কিন্তু এতদিন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: উপনির্বাচনে একাধিক রাজ্যের উপনির্বাচনে হারের পর টনক নড়েছে কেন্দ্রের। একধাক্কায় অনেকটাই উৎপাদন শুল্ক ছাড় দিয়েছে বলে দাবি করছে কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রের তরফে নতুন সিদ্ধান্তে জানানো হয়েছে পেট্রল ৫ টাকা ও ডিজেল ১০ টাকা প্রতি লিটারে দাম কমবে। বৃহস্পতিবার দেশজুড়ে এই নতুন দাম কার্যকর। বিজেপির তরফে এটাকে প্রধানমন্ত্রীর দীপাবলির উপহার বলে দাবি করা হলেও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সাংসদ।

এদিন কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মশকরা করেই একটি টুইট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি টুইট করে জানিয়েছেন, ‘ভারতীয় সরকারের শুভ দীপাবলি। গতবছরে উৎপাদন শুল্ক ৬৫ শতাংশ বাড়ানো হয়েছিল তার বিনিময়ে চলতি বছরে ১৫ শতাংশ কমানো হল শুল্ক। শুধুমাত্র এপ্রিল থেকে সেপ্টেম্বরে কেন্দ্রের পেট্রলের থেকে আয় হয়েছে ৩৩ শতাংশ যা গতবছরের সমান সমান। করোনাকালের আগের থেকেও শুল্ক দফতরে শুধুমাত্র জ্বালানি থেকেই কেন্দ্র সরকারের আয় ৭৭ শতাংশ।’ অর্থাৎ কেন্দ্রের ‘ভাঁওতা’ বাজির একটা স্পষ্ট রুপরেখা তুলে ধরার চেষ্টা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। 

দেশজুড়ে পেট্রল-ডিজেলের দাম ক্রমাগত বাড়ছিল। কিন্তু এতদিন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি কেন্দ্র। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের উপনির্বাচনে বিজেপির হারের ছবি ফুটে উঠতেই টনক নড়েছে মোদি-শাহের। দীপাবলির আগেই তাই সস্তা করা হল পেট্রল-ডিজেল। যদিও রান্নার গ্যাসের দাম কমানোর ব্যাপারে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি কেন্দ্র। তবুও কেন্দ্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে অনেকেই। রাজনৈতিক মহলের ধারণা, দীপাবলির গিফট বলে আমজনতার মন জেতার নতুন টেকনিক কেন্দ্রের। নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় দফায় একাধিক বার পেট্রল-ডিজেলের উৎপাদন শুল্ক বাড়ানো হয়েছে। ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঘটেছে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেল এখনও ঘোরাফেরা করছে ব্যারেল পিছু ৮৫ ডলারের কাছে। কিন্তু ভারতে সেঞ্চুরি পার করে পেট্রল-ডিজেল।

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

শনি ও মঙ্গলের সংযোগে নবপঞ্চম রাজযোগ, পুজোতে মালামাল হবেন ৫ রাশির জাতকরা

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর