আজ মহালয়া, গঙ্গার ঘাটে ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বাজলো তোমার আলোর বেণু..’। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) মহালয়া৷ পিতৃপক্ষের অবসান৷ দেবীপক্ষের সূচনা। মা দুর্গার সপরিবারে আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু৷ মহালয়া উপলক্ষ্যে এদিন ভোর থেকেই কলকাতা-হাওড়া সহ রাজ্যের বিভিন্ন নদীর ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ৷ বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই বিভিন্ন ঘাটে জড়ো হয়েছেন পুণ্যার্থীরা। শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা৷ অপেক্ষা করেন উত্তরসূরিদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানকেই বলা হয় তর্পণ৷ বাবুঘাট, বাগবাজারের পাশাপাশি  হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটেও চলছে তর্পণের অনুষ্ঠান। দুর্ঘটনা এড়াতে গঙ্গার ঘাটগুলিতে চলছে কড়া নজরদারি। কলকাতা পুলিশ, রিভার ট্রাফিক পুলিশের পাশাপাশি হাওড়া সিটি পুলিশের তরফে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

ইতিমধ্যেই কুমারটুলি থেকে বিভিন্ন পুজোমণ্ডপের উদ্দেশে পাঠানো শুরু হয়েছে প্রতিমা। কোনও প্রতিমার চক্ষুদান হয়েছে। আবার অনেক প্রতিমার চক্ষুদান হবে মণ্ডপে ও বনেদিবাড়িতে। এদিন কাকভোরে মানুষের ঘুম ভেঙেছিল আকাশবাণীতে প্রচারিত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠে। কেউ-কেউ চোখ রেখেছিলেন দূরদর্শন-সহ বিভিন্ন বাংলা বিনোদনমূলক চ্যানেলের পর্দায়। কোথাও-কোথাও সাধারণ মানুষের ঘুম ভাঙাতে মাইক বা সাউন্ড বক্সের মাধ্যমে নাট্যগীতি ‘মহিষাসুরমর্দিনী’ শোনানোর ব্যবস্থা করেছিল পুজো কমিটিগুলি। স্থায়ী ও অস্থায়ী দুর্গা মণ্ডপগুলোতে চণ্ডীপাঠ ও পূজা অর্চনার মাধ্যমে দুর্গা দেবীকে আহ্বান করার কাজ চলছে। ভক্তদের কন্ঠে উচ্চারিত হচ্ছে ‘যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন সংস্থিতা, নমস্ত্যৈ নমস্ত্যৈ নমস্ত্যৈ নমোঃ নমঃ’।

গতকাল শনিবারই কলকাতার তিন পুজোর শারদ উ‍ৎসবের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মণ্ডপে ঢোকেননি তিনি। আজ মহালয়া উপলক্ষে প্রকাশিত হবে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’র শারদীয় সংখ্যা। পাশাপাশি প্রকাশিত হবে মমতার লেখা ১৭টি গানের বিশেষ সংকলন। নচিকেতা চক্রবর্তী থেকে শুরু করে রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শোনা যাবে ওই গান। দলীয় মুখপত্রের শারদ সংখ্যার উদ্বোধন শেষে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো হিসাবে পরিচিত চেতলা অগ্রণীর মণ্ডপে যাবেন মমতা। সেখানে মা দুর্গার চক্ষুদান করবেন। বেশ কয়েকটি পুজোরও উদ্বোধন করবেন।

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই পুলিশকে লক্ষ্য করে বোমা, মুর্শিদাবাদে জখম ASI

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন