Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিধানসভাতেই শপথগ্রহণ মুখ্যমন্ত্রীর! টুইট রাজ্যপালের

রাজ্যপাল নিজেই টুইট করে জানিয়ে দিলেন, আগামী ৭ অক্টোবর তিনি যাবেন বিধানসভা ভবনে আর সেখানে গিয়েই তিনি শপথবাক্য পাঠ করাবেন মুখ্যমন্ত্রী সহ দুই নবনির্বাচিত বিধায়ককে। আর এই টুইতেই কার্যত যাবতীয় দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটে গেল বলেই মনে করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিক যখনই মনে হচ্ছিল রাজভবন ও বিধানসভা ভবনের মধ্যেকার সঙ্ঘাত বড় আকার ধারন করতে চলেছে ঠিক সেই মুহুর্তে সব সম্ভাবনার ওপর জল ঢেলে দিলেন রাজ্যপাল স্বয়ং। নিজেই টুইট করে তিনি জানিয়ে দিলেন, আগামী ৭ অক্টোবর তিনি নিজেই যাবেন বিধানসভা ভবনে আর সেখানে গিয়েই তিনি শপথবাক্য পাঠ করাবেন মুখ্যমন্ত্রী সহ দুই নবনির্বাচিত বিধায়ককে। আর এই টুইতেই কার্যত যাবতীয় দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটে গেল বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ নবনির্বাচিত আরও দুই বিধায়ক জাকির হুসেন ও আমিরুল ইসলামকে বিধায়ক হিসাবে শপথবাক্য পাঠ করাতে চান রাজ্যপাল। তবে সেই শপথবাক্য পাঠের অনুষ্ঠান কোথায় হবে তা নিয়েই সঙ্ঘাত দেখা দিয়েছিল। তবে মনে করা হচ্ছে রাজ্যপালের টুইট সেই সঙ্ঘাতের পথে ইতি টেনে দিল।

বিধায়কদের বিধানসভায় শপথ নেওয়াবেন বিধানসভার অধ্যক্ষ। এটাই প্রচলিত রীতি ও প্রথা। কিন্তু সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনখড় বিধানসভার সচিবালয়কে চিঠি দিয়ে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে এলে তিনি নিজেই তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। আর তা নিয়েই শুরু হয় সঙ্ঘাত। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চাইছিলেন, সংসদীয় রীতি মেনে তিনি নিজেই মুখ্যমন্ত্রী সহ আরও ২ বিধায়ককে বিধানসভায় শপথবাক্য পাঠ করাতে। আর রাজ্যপাল যদি নিতান্তই নিজে মমতাকে শপথবাক্য পাঠ করাতে চান, তাহলে তিনি যেন বিধানসভায় উপস্থিত থেকে মমতাকে শপথবাক্য পাঠ করান। বস্তুত বিধানসভার অধিকাংশ বিধায়কই চাইছিলেন শপথগ্রহণ অনুষ্ঠান হোক বিধানসভা ভবনে। আর সেখানে অধ্যক্ষই শপথবাক্য পাঠ করান, তেমনটাই ইচ্ছা ছিল তাঁদের। একান্তই যদি রাজ্যপাল গোঁ আর জেদ ধরেন যে তিনিই শপথবাক্য পাঠ করাবেন তাহলে রাজ্যপাল যেন বিধানসভা ভবনে এসে তা পাঠ করান। এমনকি যদি রাজ্যপাল জোর করে সেই শপথগ্রহণ অনুষ্ঠান রাজভবনে করাতে চান সেক্ষেত্রে সেখানে উপস্থিত নাও থাকতে পারেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে এদিন রাজ্যপালের টুইটের পর এসবই ইতিহাস হয়ে গেল।  

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?