ধামসা, মাদলে মুখরিত ধর্মতলা,২১ -র মঞ্চের সামনেই ঢাকের বোল

Share:

নিজস্ব প্রতিনিধি : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে শেষ ২১-র সমাবেশ। এই সমাবেশ থেকেই আগামীর রোড ম্যাপ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমাবেশ থেকেই এককথায় বেজে গিয়েছে ভোটের বাদ্যি। এদিন সকাল থেকেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ ধর্মতলা চত্বরে শোনা গিয়েছে ধামসা, মাদল সহ ঢাকের বোল। ঢাকের বাদ্যি, ধামসা, মাদলে মুখরিত ধর্মতলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা হাজির হয়েছেন ধর্মতলায়। হলুদ শাড়ি পড়ে কাঁধে ঢাক নিয়ে কর্মী সমর্থকদের দেখা গিয়েছে রাস্তায়।

এদিন সকাল থেকে ধামসা মাদলের তালে তালে উৎসবের আমেজ তৈরি হয়েছে কলকাতার সর্বত্র। বিভিন্ন রঙিন সাজে সেজে উঠেছেন কর্মী সমর্থকরা। শহিদ সমাবেশ একটা আবেগের সমাবেশ। সেটা ছত্রে ছত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

ধর্মতলায় শহিদ তর্পণ দিবসের সমাবেশে হাজির থাকতে সোমবার সকাল থেকেই শহরে পা রাখতে শুরু করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূলের কর্মী-সমর্থকরা। শহিদ স্মরণে আয়োজিত সভা উপলক্ষে সকাল থেকেই শিয়ালদহ-হাওড়া থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে ধর্মতলা রওনা হয়েছেন। এক-একটা মিছিল রঙিন-বর্ণময় হয়ে উঠেছে। কারও মাথায় তৃণমূলের টুপি, আবার কারও পরনে সবুজ পঞ্জাবি। কেউ খোদ জগন্নাথ দেবের মূর্তি কোলে করে মিছিলে পা মিলিয়েছেন। আর খোদ ভগবানের মূর্তি দেখে অনেকেই দু’হাত ঠেকিয়ে প্রণাম সেরেছেন।

উল্লেখ্য, ২১ জুলাই, ১৯৯৩। কংগ্রেস যুব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলিতে নিহত হন ১৩ যুব কংগ্রেস কর্মী। সেই থেকেই প্রতিবছর ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগে কংগ্রেস, এখন তৃণমূল তা পালন করে। মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর এই নিয়ে কমিশনও গড়েন। এখনও সেই রিপোর্ট বেরোয়নি। বাম-কংগ্রেসের অভিযোগ, গুলি চালানোর নির্দেশ দেওয়া মণীশ গুপ্ত-রচপাল সিংরা এখন মমতার ‘কাছের লোক’। সচিত্র পরিচয় পত্রের দাবীরা নিয়ে সেদিন মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন পুলিশের গুলিতে মৃত্যু তেরো জনের শ্রদ্ধায় শহিদ দিবস পালন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরই হাজার হাজার মানুষ জড়ো হন ধর্মতলায়।

তৃণমূল আমলে ১০ লক্ষ টাকা খরচ করে বসানো টিউবওয়েল থেকে মিলছে না পরিশ্রুত পানীয় জল

‘ডোলা রে ডোলা রে’ শুটিংয়ের সময় আমি গর্ভবতী ছিলাম না’, বিতর্কে মুখ খুললেন মাধুরী

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ! মালদহে গ্রেফতার পাঁচ বাংলাদেশি

ছেলেদের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন দিব্যাঙ্কা, নাম কী রাখলেন?

নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রতারণা! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

তোলাবাজির অভিযোগে আটক বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক

ফাঙ্কি জুতো পরে ট্রোলড শিল্পা শেট্টী! অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে হাসাহাসি নেটদুনিয়ায়

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

আম তো অনেক খেয়েছেন, এবার একটু নতুন স্বাদের পোলাও খেয়ে দেখুন

একঘেয়ে পদ খেয়ে অরুচি? জাপানি পদ্ধতিতে বানান বেকড চিকেন কাৎসু

চন্দ্রকোনায় কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার, গ্রেফতার তৃণমূল নেতা