মন্ত্রীদের দফতরে রাখতে হবে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি, নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: দিঘার জগন্নাথ মন্দিরের ছবি নবান্নের দেওয়ালে লাগানো হবে। শুধু তাই নয় মন্ত্রী বিধায়কদের ঘরে থাকবে জগন্নাথ মন্দিরের ছবি। সোমবার (১৬ জুন) দিঘার জগন্নাথ মন্দিরের ছবি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Speaker Biman Bandopadhay) উপহার হিসেবে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তারপরই মুখ্যমন্ত্রী দলীয় বিধায়ক-মন্ত্রীদের জগন্নাথ মন্দিরের ছবি দফতরে ও কার্যালয়ে লাগানোর নির্দেশ দেন।

এদিন বিধানসভা অধিবেশনে যোগদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। এরপর তিনি বিধানসভা থেকে বেরিয়ে খিদিরপুরে পুড়ে যাওয়া অ্যরফেনগঞ্জ মার্কেটে যান। সেখান থেকে ফিরে আবার তিনি বিধানসভায় আসেন। সোমবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকের আগে মুখ্যমন্ত্রী স্পিকারের ঘরে যান। সেখানে তিনি কিছুক্ষণ ছিলেন।

সূত্রের খবর, সেই সময় মুখ্যমন্ত্রীর হাতে দিঘার জগন্নাথ মন্দিরের(Digha Jagannath Temple) ছবি তুলে দেন বিধানসভার অধ্যক্ষ। এই ছবি পেয়ে খুশি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এই ছবি নবান্নে দেওয়ালে টাঙ্গানো হবে। একই সঙ্গে মন্ত্রী এবং দলীয় বিধায়কদের দিঘার জগন্নাথ মন্দিরের ছবি নিজের দপ্তরে ও কার্যালয়ে টাঙ্গানোর নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রা আসন্ন। সাজে সাজে রব চলছে দিঘার জগন্নাথ মন্দিরে। গত সপ্তাহে স্নান যাত্রার দিন দিঘার জগন্নাথ মন্দিরের মুখ্যমন্ত্রী নিজের বাড়ির গাছের আম কাঁঠাল পাঠিয়েছিলেন। এরপর নবান্নের সভা ঘরে তিনি আসন্ন দিঘার রথযাত্রা নিয়ে জরুরি বৈঠক করেন প্রশাসনিক কর্তাদের সঙ্গে। এবছর দিঘায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে রথযাত্রা উপলক্ষে। ওই ভিড় সামাল দিতে মুখ্যমন্ত্রী প্রশাসন পুলিশ দমকল ও জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন। আগামী ২৬ জন মুখ্যমন্ত্রী দিঘায় যাবেন। ২৭ জুন তিনি প্রথম সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করবেন এবং তারপর দড়ি টেনে রথযাত্রার সূচনা করবেন।

এবছর ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়াতে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। ঐদিন মন্দিরের দ্বার উন্মোচন করেছিলেন মুখ্যমন্ত্রী। পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ্বৈতা পতির নেতৃত্বে পুরোহিতরা প্রাণ প্রতিষ্ঠা প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। কলিঙ্গ শৈলীতে তৈরি জগন্নাথ দেবের মন্দিরটি পুরীর মন্দিরের আদলে তৈরি হয়েছে। ২০১৮ সালে পূর্ব মেদিনীপুরে সফরে গিয়ে দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কথা প্রথম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার প্রকোপের কারণে এই মন্দির তৈরির কাজ বন্ধ ছিল। পরে তা দ্রুত গতিতে শেষ করা হয় । এই মন্দির তৈরি করতে রাজস্থান থেকে ৮০০ জন কারিগরকে আনা হয়েছিল।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির