‘ভারতের চিকিৎসায় আস্থা নেই’, বিদেশযাত্রা নিয়ে অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য বিদেশে চিকিৎসা নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যদি সত্যিই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে চিকিৎসকেরা সেই সুপারিশ করবেন এবং আদালত বিষয়টি বিবেচনা করবে। তবে ভারতের হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থার উপর অনাস্থা প্রকাশ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। দিলীপ ঘোষের দাবি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ ভারতে চিকিৎসা করাতে আসেন এবং দেশের কোটি কোটি মানুষ এখানকার চিকিৎসাতেই সুস্থ হয়ে উঠছেন। বক্তব্যের মাঝেই তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিদেশ সফরের প্রসঙ্গও টেনে আনেন।

ধর্মীয় অনুষ্ঠানে মাইক ব্যবহারের বিষয়েও মত প্রকাশ করেন বিজেপি নেতা। তাঁর বক্তব্য, সব জায়গায় মাইক ব্যবহারের অনুমতি নেই। ধর্মীয় আচার-অনুষ্ঠান অতীতেও মাইক ছাড়াই হয়েছে। তাই শব্দদূষণ এড়াতে সাউন্ড নিয়ন্ত্রণে রাখা উচিত এবং এ বিষয়ে জোর করে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই। টুলু বারিকের সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, রাজ্যের আর্থিক অবস্থার অবনতি হলেও সরকারের মদতে কিছু ব্যক্তি বিপুল সম্পদের মালিক হয়েছেন। এই ঘটনায় তদন্ত চলছে এবং ভবিষ্যতে আরও তথ্য সামনে আসতে পারে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃমর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

বাংলাদেশে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে দ্রুত শান্তি ও আইনের শাসন ফিরবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলির রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে তাঁর দাবি, সেই ধরনের পরিস্থিতি ভারতে তৈরির যে কোনও চেষ্টা ব্যর্থ হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি