দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আনিসকাণ্ডের তদন্ত নিয়ে সরব দিলীপ! পাল্টা দিলেন শান্তনু

নিজস্ব প্রতিনিধি: আনিস খান খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন হাওড়া(Hoerah) গ্রামীণ পুলিশ জেলার আমতা(Aamta) থানার হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য। বৃহস্পতিবার বেলার দিকেই তাঁদের উলুবেড়িয়া(Uluberia) মহকুমা আদালতে তোলা হবে। সেই সঙ্গে এদিনই কলকাতা হাইকোর্টে সিবিআই(CBI) তদন্তে চেয়ে যে মামলা দায়ের করা হয়েছে তারও শুনানি হবে। তারই মাঝে আনিস খুনের ঘটনায় সিটের(SIT) ভূমিকা নিয়ে মুখ খুলে বিতর্কে জড়ালেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। যদিও তাঁর সেই বক্তব্যের পাল্টা বিঁধতে ছাড়েনি তৃণমূলও। রাজ্যের শাসক দলের তরফে দিলীপকে পাল্টা জবাব দিয়েছেন দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন।

বৃহস্পতিবার সকালে খড়গপুরের(Kharagpur) ইন্দায় এক চা চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ। সেখানেই তিনি আনিস খান(Anis Khan) খুনের ঘটনায় সিটের তদন্ত নিয়ে মুখ খুলে বিতর্কে জড়ালেন। এদিন তিনি জানিয়েছেন, ‘এসপিকে বাদ দিয়ে নিচুতলার কর্মীদের গ্রেফতার করে লাভ কী? কেন আসল মাথাদের ধরা হচ্ছে না? এসপির বিরুদ্ধে পদক্ষেপ না করে নিচুতলার দুই কর্মীকে গ্রেফতার করায় উঁচুতলার আধিকারিকরা তদন্ত প্রভাবিত করতে পারেন। তাই সিনিয়র আধিকারিকদের সাসপেন্ড করে তদন্ত করতে হবে। সিট আসলে তদন্তই করছে না। ওরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আসল তদন্ত না হলে বুঝতে হবে সরকারই খুন করেছে।’ তবে দিলীপের এই দাবি ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় তাঁকে পাল্টা বিঁধেছে তৃণমূলও। রাজ্যের শাসক দলের তরফে শান্তনু সেন(Shantanu Sen) জানিয়েছেন, ‘উনি হয়তো শোনেননি গতকাল ডিজি কী জানিয়েছেন। সাফ বলা হয়েছে, তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি। দিলীপবাবু সম্ভবত জানেন না যে তদন্ত নিচতলা থেকেই হয়। পরবর্তীতে কেউ গ্রেপ্তার হবে না একেবারেই তেমনটা নয়।’  

Published by:

Share Link:

More Releted News:

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

জায়গায়-জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ