সুকান্ত-শুভেন্দুদের ধাক্কা দিয়ে বিক্ষুব্ধদের নিয়ে বিজয়া সম্মিলনী দিলীপের

এখনও পর্যন্ত কোনও বিজয়া সম্মিলনীর আয়োজন করে না উঠতে পারা সুকান্ত-শুভেন্দুদের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দিলীপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপির(Bengal BJP) কোন্দল আবারও চলে এল প্রকাশ্যে। দলের বসে যাওয়া, উপেক্ষিত, আদি নেতা-কর্মীদের নিয়ে বিজয়া সম্মিলনী(Bijaya Sammilani) সেরে ফেললেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। অনেকেই এই ঘটনা দেখে মনে করছেন, নিঃশব্দে দলের বসে যাওয়া, উপেক্ষিত, বিক্ষুব্ধ আদি নেতা-কর্মীদের নিয়ে বিজয়া সম্মিলনী সেরে ফেলে দিলীপ কার্যত তাঁর ‘রাজনৈতিক’ শক্তিপ্রদর্শন করে দিলেন দলের সামনে। একই সঙ্গে এখনও পর্যন্ত কোনও বিজয়া সম্মিলনীর আয়োজন করে না উঠতে পারা বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের(Suvendu Adhikari) দিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়েও দিলেন দিলীপ। বুঝিয়ে দিলেন বাংলার রাজনীতিতে এখনও তাঁর অনুগামীদের যেমন অভাব নেই তেমনি দলেও তাঁর জনপ্রিয়তা ফুরিয়ে যায়নি। 

গতকাল অর্থাৎ সোমবার দিলীপের বিজয়া সম্মিলনীতে বেশ ভিড়ও হয়েছিল। মূলত সবাই বিজেপির বসে যাওয়া, উপেক্ষিত, বিক্ষুব্ধ আদি নেতা-কর্মী। পুরনো কর্মী-সমর্থকদের নিয়ে পার্টির ‘আদি’ সদর দফতর মুরলীধর সেন লেনের বাড়িতেই সেই বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিলেন দিলীপ। বিকালের জলযোগ সহকারে সেই বিজয়া পর্ব সেরেছেন দিলীপ। কর্মী-সমর্থকদের ভিড়ে মুরলীধর সেন লেনের অফিস গমগম করছিল। দিলীপ যতদিন দলের রাজ্য সভাপতি ছিলেন তখন নিত্যদিনই এই অফিস ভিড়ে গমগম করত। সেই ছবি বদলে যেতে শুরু করে বঙ্গ বিজেপির সভাপতি পদ থেকে তাঁকে অপসারণের পর থেকেই। দিলীপের জায়গায় সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হতেই রাজ্য থেকে বুথস্তর পর্যন্ত দিলীপ লবির নেতাদের ‘ছাঁটাই’ পর্ব শুরু হয়। তারপর থেকেই শুরু বঙ্গ বিজেপির মুষলপর্ব। একই সঙ্গে রাজ্যে পরের পর ভোটে পরাজয় থেকে পার্টি অফিসের কোন্দল কার্যত খোলা বাজারে নেমে আসে। দলবদলুদের হাতে চলে যায় পদ্ম-পার্টির রাশ।

জানা গিয়েছে গতকালের সেই সম্মিনলীতে বঙ্গ বিজেপির বহু প্রাক্তন জেলা সভাপতি ও পদাধিকারী যোগ দেন। সুকান্ত মজুমদার নন, কর্মী-সমর্থকদের বড় অংশ যে দিলীপ ঘোষের সঙ্গে তা যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন দিলীপ। সূত্রের দাবি, দিলীপের এই পদক্ষেপ মোটেও ভাল ভাবে নেননি শুকান্ত-শুভেন্দু। তাঁরা নাকি এই নিয়ে নালিশ জানিয়েছেন দিল্লিতে। অভিযোগ করেছেন, দিলীপ দলের মধ্যে থেকেই সমান্তরাল ভাবে দল বিরোধী কার্যকলাপ করে চলেছেন। শুধু তাই নয়, দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁরা নাকি গতকালের বিজয়া সম্মিলনীর ছবি-ভিডিও পৌঁছে দিয়েছেন। এখন দেখার বিষয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপের এহেন চ্যালেঞ্জিং পদক্ষেপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন কিনা।

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প