কলকাতা থেকে সোজা যাওয়া যাবে চিন, চলতি মাসেই শুরু হচ্ছে ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: করোনা মহামারী ও তারপর পূর্ব লাদাখের গালওয়ানে সংঘাতের পর ভারত-চিন সম্পর্কে ফাটল ধরেছিল। সাময়িক ভাবে বন্ধ হয়েছিল দুই দেশের মধ্যে বিমান পরিষেবা। যার জেরে চিন সফরের জন্য অনেকটা সময় বিমানযাত্রা করতে হচ্ছিল যাত্রীদের। আর চিন্তা নেই কারণ অক্টোবরের শেষ সপ্তাহ থেকে পুনরায় চালু হচ্ছে ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা। বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে এই তথ্য জানিয়ে দিয়েছে। সুখবর কলকাতার যাত্রীদের জন্যও। ২৬ অক্টোবর থেকে কলকাতা ও চিনের গুয়াংঝৌ পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা শুরু হবে।

বিদেশমন্ত্রকের জারি করা বিবৃতিতে  জানানো হয়েছে, ‘চলতি বছরের শুরু থেকে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে দুই দেশ সরাসরি বিমান পরিষেবা চালু করছে। কীভাবে তা আগের মতো নির্বিঘ্নে চালানো সম্ভব তা নিয়ে আলোচনা চলছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, এই বছরের শুরুতে, উভয় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সরাসরি ফ্লাইট পুনরায় চালু এবং বিমান পরিষেবা চুক্তি সংশোধনের বিষয়ে প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা করেছে। 

ইন্ডিগো বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা ২৬ অক্টোবর থেকে কলকাতা থেকে চিনের গুয়াংজুতে বিমান পরিষেবা পুনরায় চালু করবে। বিমান সংস্থাটি দুটি শহরের সঙ্গে দৈনিক, বিরতিহীন পরিষেবা পরিচালনা করবে। নিয়ন্ত্রক অনুমোদনের অপেক্ষায়  থাকা ইন্ডিগো অদূর ভবিষ্যতে দিল্লি এবং গুয়াংজুর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করার পরিকল্পনা করেছে। চলতি বছরের জানুয়ারি জানুয়ারিতে চিন সফরের সময় বেইজিংয়ের সঙ্গে বিদেশ সচিব বিক্রম মিশ্রির আলোচনায় উঠে এসেছিল এই বিমান চলাচল প্রসঙ্গ। সেই সময়ে, দুই দেশ "নীতিগতভাবে" সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে সম্মত হয়েছিল। আগের মাসগুলিতে, বিষয়টি দুই দেশের বিদেশমন্ত্রক ও বিমান পরিবহন মন্ত্রীদের মধ্যে আলোচনায় উঠে এসেছিল।  পরবর্তীতে, আগস্টে চিনের  বিদেশমন্ত্রী  ওয়াং ইয়ের নয়াদিল্লি সফরের সময় 'যত তাড়াতাড়ি' চিনের মূল ভূখণ্ড এবং ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট সংযোগ পুনরায় চালু করতে উভয় পক্ষই সম্মত হয়েছিল। 

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩