আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের DNA ম্যাপিংয়ে শনাক্ত ১৮ জনের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব কলকাতার আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল বহু মানুষের। দেহগুলি এমনভাবে পুড়ে গিয়েছিল যে তাঁদের নাম পরিচয় দেখে শনাক্ত করার উপায় ছিল না। সেই কারণে  DNA ম্যাপিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। সেই পরীক্ষাতে  ১৮ জনের দেহ শনাক্ত করা হয়েছে। বাকিদের দেহ শনাক্ত করার জন্য এই প্রক্রিয়া এখনও চলছে।

জানা গিয়েছে, যাদের দেহ শনাক্ত করা হয়েছে সেই ১৪ জনের মধ্যে বেশিভাগ মানুষই  পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। গত ২৬ জানুয়ারি আনন্দপুর লাগোয়া নাজিরাবাদের জনপ্রিয় মোমো সংস্থা ও একটি ডেকরের্টারের জোড়া গুদামে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর ২৭ জন নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছিল।  

ঘটনার দিন ভোর রাত তিনটে নাগাদ আনন্দপুরের নাজিরাবাদে একটি ডেকরেটর্সের গুদামে প্রথমে আগুন লাগে। নিমিষেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা মোমো কারখানার গুদামে। সে সময় কয়েকজন কর্মী গুদামের মধ্যে ছিলেন। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় দাহ্য নিমিষেই দাবানলের আকার ধারণ করে ওই আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। টানা ১৯ ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ৪২ ঘন্টা বাদে আটক করা হয় ডেকরেটর্স সংস্থার মালিক গঙ্গাধর দাসকে। নরেন্দ্রপুর থানার পুলিশের একটি দল মেদিনীপুরে হানা দেয়। বাড়ি থেকে বের হতেই গঙ্গাধর দাসকে আটক করা হয়। যদিও গুদাম মালিক বরাবরই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের দায় চাপিয়েছেন মোমো সংস্থার ঘাড়ে। কিন্তু গুদাম যে জমিতে অবস্থিত, তার মালিক ছিলেন গঙ্গাধর। মোমো সংস্থা তাঁর কাছ থেকেই গুদামটি লিজে নিয়েছিল।

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়