স্ত্রীকে নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, নরেন্দ্রপুরে গ্রেফতার চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি: নরেন্দ্রপুরে স্ত্রীকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ, স্ত্রীকে বিভিন্ন ওষুধ খাইয়ে অসুস্থ করে তোলার চেষ্টা করা হয়েছিল। শেষে পুড়িয়ে হত্যার চেষ্টাও হয় বলে খবর। এই ঘটনায় অভিযুক্তের স্ত্রী সহেলী সরকার নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কৌশিক মুখোপাধ্যায় নামে ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

সহেলী সরকারের অভিযোগ, অভিযুক্তের অন্য এক মহিলার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সেই কারণেই বিয়ের পর থেকে তাঁর উপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে প্রায়ই ঝামেলা-অশান্তি চলত। তিনি দাবি করেন, নানা ধরনের ওষুধ খাওয়ানোর পাশাপাশি মানসিক চাপও তৈরি করা হত। তাঁদের একটি সন্তান রয়েছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন-পণের দাবি ও মানসিক নির্যাতনের অভিযোগ, বিয়ের বছর ঘুরতেই রহস্যমৃত্যু ইনফ্লুয়েন্সারের

অভিযোগকারিণীর আরও দাবি, শ্বশুরবাড়ির টাকার উপরও অভিযুক্তের আগ্রহ ছিল এবং বিভিন্ন কারণে তাঁকে হেনস্থা করা হত। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সহেলী সরকার। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনার পর থেকে রীতিমত আতঙ্কে রয়েছেন ওই মহিলা। অভিযুক্ত ওই চিকিৎসককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। সেই সঙ্গে পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। 

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক