পুজোর মুখে নিপাকে ঘিরে উদ্বেগ বাংলার স্বাস্থ্যমহলে

কোভিডে মৃত্যুর হার যেখানে ২-৩ শতাংশ ছিল, সেখানে নিপা ভাইরাসের ক্ষেত্রে বর্তমানে মৃত্যুর হার ৪০ থেকে ৭০ শতাংশ। আর এটাই উদ্বেগ বাড়াচ্ছে বাংলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডের(Covid) পথ ধরেই কী বাংলা(Bengal) ও ভারত(India) দখলের পথ নিয়েছে নিপা ভাইরাস(Nipah Virus)? এই প্রশ্নটাই এখন ক্রমশ উদ্বেগ ছড়িয়ে দিচ্ছে বাংলার স্বাস্থ্যমহলে। উদ্বেগ চিকিৎসক থেকে প্রায় সব সরকারি ও বেসরকারি হাসপাতালের প্রশাসকেরাও। কেননা, কোভিডের থেকেও ভয়ঙ্কর নিপা ভাইরাস। কেননা কোভিডের থেকেও এই ভাইরাসে মৃত্যুর হার অনেক বেশি। অন্তত এমনটাই দাবি Indian Council of Medical Research বা ICMR’র। ওই সংস্থার Director General রাজীব বাহল এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে। আর তার জেরেই বাংলার বুকে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাজীব জানিয়েছেন, কোভিডে মৃত্যুর হার যেখানে ২-৩ শতাংশ ছিল, সেখানে নিপা ভাইরাসের ক্ষেত্রে বর্তমানে মৃত্যুর হার ৪০ থেকে ৭০ শতাংশ। দেশের মধ্যে এখনও পর্যন্ত শুধুমাত্র কেরলেই এই ভাইরাসের সন্ধান মিলেছে। সেখানে এই ভাইরাসে আক্রান্ত ৬জনের মধ্যে ২ জনের মৃত্যুও হয়েছে। আর তাই এই ভাইরাসকে ঘিরে আতঙ্ক বাড়ছে দেশজুড়েই। কেরলে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বেশ কিছু স্কুল ছুটির ঘোষণাও করে দিয়েছে। ভুললে চলবে না এই কেরলের মাটিতেই প্রথম কোভিড ভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছিল। তারপর তা ছড়িয়ে পড়েছিল সারা দেশজুড়ে। নেমে এসেছিল লকডাউন ও মৃত্যুর তাণ্ডবলীলা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিপা ভাইরাস দ্রুত এক রোগীর দেহ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। যে কারণে কেরলে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও।

স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, এই ভাইরাসে আক্রান্তদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে অস্ট্রেলিয়া থেকে আনা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। এখন নিপা ভাইরাস মোকাবিলায় দেশে যে পরিমাণ মনোক্লোনাল অ্যান্টিবডি রয়েছে তাতে বড়জোর ১০ জন রোগীর চিকিৎসা হতে পারে। তাই কেন্দ্রের তরফে অস্ট্রেলিয়া থেকে আরও ২০টি ডোজ আনা হচ্ছে। নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে পরেই এই অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করা প্রয়োজন। তা না হলে বিশেষ কোনও ফল মেলে না। কিন্তু যদি কোভিডের মতোই এই ভাইরাস আবারও দেশজুড়ে কোটি কোটি মানুষের শরীরে ছড়িয়ে পড়ে তখন কী হবে? এই প্রশ্নের উত্তরটাই এখন ভাবাচ্ছে সবাইকে। এদিকে বাংলায় এই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে উৎসবের মরশুম(Festive Season)। যদিও বাংলায় বা কেরলের বাইরে ভিন রাজ্যে এখনও নিপার উপস্থিতির সন্ধান মেলেনি। কিন্তু আসতে কতক্ষণ! সে তো যে কোনও মুহুর্তে যে কোনও মানুষের শরীরে বাসা বেঁধে বাংলায় এসে হাজির হতে পারে। তখন কী হবে? তাহলে কী আবারও লকডাউন?

নবান্নের আধিকারিকদের দাবি, এখনই এতটা উদ্বেগের কিছু নেই। পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও রাজ্য স্বাস্থ্য দফতর। যদি কোভিডের মতোই পরিস্থিতি তৈরি হয় তাহলে কেন্দ্র সরকারই এই বিষয়ে পদক্ষেপ করবে। রাজ্য সরকার তার বিরুদ্ধে যাবে না। তবে চিকিৎসক মহলের পরামর্শ, উৎসবের ভিড়ে নামার আগে মুখে মাস্ক আর স্যানিটাইজারের ব্যবহার দ্রুত রাজ্যে ফিরিয়ে আনার প্রয়োজন রয়েছে। কিছুদিন আগেই রাজ্যে কোভিডবিধি প্রত্যাহার হয়েছে। কিন্তু নিপার থেকে বাঁচতে মাস্কের ব্যবহার দ্রুত ফিরিয়ে আনার প্রয়োজন রয়েছে বলেই মনে করছে চিকিৎসক মহল। স্যানিটাইজারের ব্যবহার যতটা সম্ভব বাড়ানোর পরামর্শও দিচ্ছেন তাঁরা।

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম