সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ডোনা গাঙ্গুলী

বৃহস্পতিবার দুপুরে জানা গিয়েছিল, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তারপরে এদিন বিকেলেই ডিসচার্জ করা হয় নৃত্যশিল্পীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুস্থ হয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায় (DONA GANGULY)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ উডল্যাণ্ড হাসপাতাল থেকে ছাড়া হয় সৌরভ গাঙ্গুলী (SOURAV GANGULY) জায়াকে। গত মঙ্গলবার রাতে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর থেকে বুধ এবং বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সৌরভ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ডোনা’র জ্বর ছিল। সেই সঙ্গে বেরিয়েছিল র‍্যাশ। শরীরে ছিল ব্যথা। তখন চিকিৎসকদের পরামর্শে রক্ত পরীক্ষা করিয়েছিলেন তিনি। তাতেই ধরা পড়ে চিকুনগুনিয়ায় আক্রান্ত তিনি। এরপরেই হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অসুস্থতার কারণে সৌরভ গাঙ্গুলী সমস্ত অনুষ্ঠান বাতিল করেছিলেন। অন্যদিকে, ডোনা গাঙ্গুলীও বাতিল করেছিলেন তাঁর একাধিক অনুষ্ঠান। উল্লেখ্য, আগামী ৮ অক্টোবর রেড রোডে’র কার্নিভালে তাঁর নৃত্য পরিবেশন করার কথা ছিল।

বৃহস্পতিবার দুপুরে জানা গিয়েছিল, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তারপরে এদিন বিকেলেই ডিসচার্জ করা হয় নৃত্যশিল্পীকে। তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন চিকিৎসক সপ্তর্ষি বসু এবং সৌতিক পণ্ডা।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস