পণের জন্য চাপ দেওয়ায় আত্মহত্যা কুড়ি বছরের গৃহবধূর! চাঞ্চল্য টালিগঞ্জে

ফের পণের দাবিতে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। মাত্র কুড়ি বছর বয়সের ওই গৃহবধূর আত্মহত্যায় চাঞ্চল্য টালিগঞ্জে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের পণের দাবিতে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। মাত্র কুড়ি বছর বয়সের ওই গৃহবধূর আত্মহত্যায় চাঞ্চল্য টালিগঞ্জে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বছর কুড়ির গৃহবধূর নাম পূজা চন্দ। আত্মহত্যার সময় নিজের শাশুড়ির নাম হাতে লিখে গুরুত্বপূর্ণ অভিযোগ করে গিয়েছেন বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, পূজার স্বামী ও শাশুড়ি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে টালিগঞ্জ থানার পুলিশ।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় নিজের ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় পূজার। বেডরুমে সিলিং ফ্যানের সঙ্গে গামছা লাগিয়ে আত্মহত্যা করা অবস্থায় পূজার দেহ উদ্ধার হয়। ঘরের ভিতর থেকে দেহ উদ্ধার করে দ্রুত এসএসকেএমে নিয়ে যায় পরিবার ও এলাকার লোকেরা। কিন্তু শেষরক্ষা হয় নি। হাসপাতালের তরফেই চিকিৎসকেরা জানিয়ে মারা গিয়েছেন ওই গৃহবধূ। পূজার হাতে শাশুড়ির নাম লেখা দেখেই বোঝা যায় এই ঘটনায় মূল দোষী কারা। ঘটনার তদন্ত করতে গিয়েই পুলিশ পূজার বাঁ হাতের তালুতে একটি সুসাইড নোট দেখতে পায়। হাতের তালুতেই পূজা লেখেন, পণের জন্য শাশুড়ি অত্যাচার করত। এই ঘটনায় স্বামী সঞ্জয় চন্দ ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পূজার বাবা।

সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন মৃতার স্বামী ও শাশুড়ি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত পূজার স্বামী ও শাশুড়িকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা