পাটুলিতে মদ্যপায়ীদের হাতে নিগৃহীত দম্পতি, পুলিশের জালে ৩

প্রতিবাদ করেছিলেন দম্পতি। তারপরেই দুষ্কৃতীদের শিকার হন দম্পতি। বাড়ির কর্তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাটুলিতে (PATULI) ফের মদ্যপায়ীদের দৌরাত্ম্য। অভিযোগ, বাড়ির সামনে মদ্যপান করতে ও তাণ্ডব চালাতে বাধা দেওয়ার জন্যই দুষ্কৃতীরা আক্রমণ করে দম্পতিকে। অভিযোগ পেয়েই পুলিশ আটক করে ৩ জনকে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বৈষ্ণবঘাটায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন মান্না দে এবং তাঁর স্ত্রী, সন্তান। অভিযোগ, রাত ২টো নাগাদ বাড়ির সামনে বাইক দাঁড় করিয়ে মদ্যপান করছিল ৩ যুবক। শুধু তাই নয়, সিঁড়ির সামনে মদের বোতল ভাঙা হচ্ছিল বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন দম্পতি। তারপরেই দুষ্কৃতীদের শিকার হন দম্পতি। বাড়ির কর্তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর বাঁ চোখে ঘুষি মারাও হয়েছে। এই ঘটনায় গুরুতর চোট লেগেছে তাঁর চোখে। আরও অভিযোগ, তাঁর স্ত্রীর সঙ্গেও বচসায় জড়িয়ে পড়ে দুষ্কৃতীরা।

সমস্ত ঘটনা জানিয়ে পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দম্পতি। পুলিশের তৎপরতায় গ্রেফতার হয় অভিযুক্ত ৩ জন। উল্লেখ্য, গত ২২ অক্টোবর পাটুলির অন্য একটি বাড়ির সামনে মদের আসর বসিয়েছিল বেশ কিছু মদ্যপায়ী। আর তারই প্রতিবাদ করেছিলেন দম্পতি। সেই ‘অপরাধে’ তাঁদের মারধর করে দুষ্কৃতীরা। দেওয়া হয় খুনের হুমকি ও অশ্রাব্য গালিগালাজ। এমনকি ঢিল ছুঁড়ে ভাঙা হয় বাড়ির কাঁচ। এই ঘটনাতেও এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। পুলিশের তৎপরতায় গ্রেফতার হয়েছিল মূল অভিযুক্ত।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের