চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোমণ্ডপে বন্দি জীবনের বিবর্তনের গল্প তুলে ধরছেন দমদম সংশোধনাগারের বন্দিরা

নিজস্ব প্রতিনিধি: দমদম সংশোধনাগারের সাজা প্রাপ্ত যাবজ্জীবন বন্দিরা এবার চমক দিতে চলেছেন। থিমের মাধ্যমে জেলের ভেতরের অভ্যন্তরের নানা চিত্র তারা তুলে ধরবেন দুর্গাপুজোর মণ্ডপে। স্বাধীনতার সময় ভয়াবহ জেল জীবন থেকে সংশোধনাগারের বর্তমান অবস্থার রূপান্তরের ছবি দেখা যাবে দমদম সংশোধনাগারের(Dum Dum Central Jail) বাইরে বন্দিদের উদ্যোগে তৈরি মণ্ডপে। জেলের অভ্যন্তর নিয়ে সাধারণ মানুষের কৌতুহল চিরকাল। বিশাল পাঁচিলের অপরপ্রান্তে জেলজীবনের অপ্রকাশিত চিত্রই এবার ফুটে উঠবে মণ্ডপে। এর জন্য দমদম সংশোধনাগারের বাইরে যে দুর্গা পুজোটি হবে তার চারপাশ ঘিরে বিশাল পিলারের সঙ্গে উঁচু পাঁচিল তৈরি করা হচ্ছে। পিলারের ওপর থেকে নিরাপত্তা রক্ষীরা পুজোর ক’দিন নজরদারি চালাবেন। ছোট আকারের একটি গেট তৈরি করা হবে সেখানে। যার মধ্যে দিয়ে প্রবেশ করে মন্ডপের মধ্যে দর্শনার্থীদের যেতে হবে। সেই প্রবেশ করার সময় সাধারণ দর্শনার্থীরা ব্রিটিশ জামানার ভয়ঙ্কর জেল জীবনের চিত্র দেখতে পাবেন। থাকবে নেতাজি ভগৎ সিং ও অন্যান্য বিপ্লবীদের বন্দি জীবনের চিত্র। শুধু তাই নয় তৈরি করা হচ্ছে একটি ফাঁসি মঞ্চ। সেই মঞ্চে বিপ্লবীদের ফাঁসি দেওয়ার কাহিনীও ফুটিয়ে তোলা হবে। দমদম সংশোধনাগারের বর্তমান জেল সুপার সুপ্রকাশ রায়ের(Jail Super Suprakash Roy) বিশেষ উদ্যোগে এবছর তাক লাগাতে চলেছেন সাজাপ্রাপ্ত বন্দীরা।

এই সম্পর্কে জেল সুপার এর মন্তব্য মানুষ সৃষ্টিশীল। মুহূর্তের ভুল পরিবেশ এবং নানা কারণে কেউ অপরাধ করে এখন সংশোধনাগারে এসে প্রায়শ্চিত্ত করছে।। তাদের সৃষ্টিশীলতা ও শিল্পী সত্তাকে তুলে ধরতেই জেল জীবনের বিবর্তনের ইতিহাস এবার স্থান পাবে দমদম সংশোধনাগারের পূজা মণ্ডপে(Puja Mandop)। কিছুদিন আগে এই দমদম সংশোধনাগারের লাগুয়া মাঠে রাজনৈতিক কর্মসূচি সেরে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মাঠ সহ যে মাঠে এবার পুজো হচ্ছে সেখানে জল কাঁদায় ভরে ছিল বেশ কিছুদিন। ওই মাঠে পড়ে থাকা স্টোন চিপস ,বালি, ইট প্লাই, কাপড়, লোহার রড নিয়ে এসে তা দিয়েই মণ্ডপ তৈরি করছেন সাজাপ্রাপ্ত বন্দিরা। জেলের ভেতরে একটি যেমন পুজো হয় তার পাশাপাশি বাইরে এই পুজো এই দুটি মণ্ডপকে ঘিরে এখন খাওয়া নেওয়া মাথায় উঠেছে সেখানকার বন্দিদের।

কারণ এইবার তাদের এই শহরে থিম পুজোর প্রতিযোগিতায় তাক লাগানোর বড় সুযোগ এসেছে। বর্তমানে দমদম সংশোধনাগারে জাতীয় ভলিবল দলের খেলোয়াড় প্রেমিকাকে মুন্ডু আলাদা করে জেলবন্দী। আবার কেউ পারিবারিক বিবাদে নিজের দাদাকে খুন করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। হাড় হিম করে দেওয়া সেইসব অপরাধের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া বন্দিরাই এবার থিমের মাধ্যমে নজর করতে চলেছেন শহরবাসীর দূর্গা পূজার মণ্ডপে। দমদম সংশোধনাগারের ভেতরে কয়েদিদের একটি দুর্গাপুজো হয় এবং জেলের বাইরে জেল কর্মীদের উদ্যোগে একটি পৃথক পুজো হয়। প্রতিবার সাবেকি ঢঙে প্রতিমা হয়। কিন্তু এবার জেল কর্মীদের এই পুজোতে নিয়ে আসা হচ্ছে সংশোধনাগারের অভ্যন্তরের অজানা কথা।

সেখানে তুলে ধরা হবে সংশোধনাগারে ভেতরে থাকা গ্রন্থাগার স্কুল হাসপাতাল ছোটসেল জেনারেল ওয়ার্ডে সাজা প্রাপ্তদের কিভাবে একসঙ্গে থাকতে হয় সেই দৃশ্য। এর পাশাপাশি স্থান পাবে সংশোধনাগারের রান্নাঘর সাজাপ্রাপ্তদের ডাইনিং হল সুতো কাটা ও নানা ধরনের কাজকর্মের দৃশ্য। সংশোধনাগারের বাইরের পূজো মণ্ডপে মাকে সাজানো হবে সাবেকি সাজে। তারই প্রস্তুতি এখন চলছে জোর কদমে। ফলে প্রশ্ন দেখা দিয়েছে এই থিম পুজো করতে গিয়ে খরচ যা হচ্ছে তা বহন করছে কারা? জানা গেছে কেন্দ্রীয় সংশোধনাগারের রিক্রিয়েশন সেন্টার(Cenral Jail Recriation Club) এই খরচ বহন করছে। সাজাপ্রাপ্তবন্দীরা যেহেতু নিজেরাই মণ্ডপ গড়ে তুলছেন তাই পারিশ্রমিক বাবদ খরচ নেই একেবারেই।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ