প্রতিমা বিসর্জনের দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট করোনা অতিমারীর মধ্য়ে কিভাবে হবে পুজো তার গাইডলাইন জানিয়েছে। এরপরই পুজোর নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করার পাশাপাশি বিসর্জনেরও দিনও ঘোষণা করে দিল কলকাতা পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট করোনা অতিমারীর মধ্য়ে কিভাবে হবে পুজো তার গাইডলাইন জানিয়েছে। এরপরই পুজোর নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করার পাশাপাশি বিসর্জনেরও দিনও ঘোষণা করে দিল কলকাতা পুলিশ। শহর কলকাতায় ছোট-বড় মিলিয়ে মোট ২৭০১টি দুর্গাপুজো হয়। প্রতিটি পুজো কমিটিকেই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হল প্রতিমা বিসর্জনের জন্য বরাদ্দ করা হয়েছে মোট চারদিন। আগামী ১৫ অক্টোবর বিজয়া দশমী। ওই দিন থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে বিসর্জন।

বৃহস্পতিবারই কলকাতা পুলিশের সমস্ত পদস্থ কর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। ওই বৈঠকে পুজোর ভিড় নিয়ন্ত্রন এবং হাইকোর্টের নির্দেশ মেনে কিভাবে পুজো মণ্ডপে দর্শকদের প্রবেশ নিয়ন্ত্রন করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে লালবাজার সূত্রে জানা যাচ্ছে। কলকাতা পুলিশের আধিকারিকদের অনুমান, এ বছর পুজোর দিনগুলিতে ভিড় অনেকটাই বেশি হবে। তাই রাস্তায় গাড়ির সংখ্যাও বেশি থাকবে। ফলে ট্রাফিক ম্যানেজমেন্টের উপর জোর দিতে বলা হয়েছে।

বিশেষ করে যানজট এড়ানোর জন্য মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে লালবাজারে। অপরদিকে, কলকাতার গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে ট্র্যাফিক পুলিশের পাশাপাশি ল অ্যান্ড অর্ডার ফোর্সকেও মোতায়েন থাকতে বলা হয়েছে। এছাড়া বেআইনি ও যত্রতত্র পার্কিং রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। বাকি রাজ্যের ক্ষেত্রে সংশ্লীষ্ট পুলিশ কমিশনারেট এবং জেলা পুলিশের তরফে আলাদা নির্দেশিকা জারি করা হবে।

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর