রেড রোডের কার্নিভালে জনস্রোত, ডান্ডিয়া নাচে অংশ নিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ও হিন্দু বিদ্বেষী কুচক্রীদের যাবতীয় ষড়যন্ত্র ব্যর্থ করে মঙ্গলবার রেড রোডে রাজ্য সরকার আয়োজিত ‘দুর্গা কার্নিভাল’ দেখতে আছড়ে পড়ল জনস্রোত। শহরের সব রাস্তা মিশে গিয়েছিল রেড রোডে। কলকাতা এবং শহরতলীর সেরা ৮৯টি পুজোর থিম একই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রত্যক্ষ করার সুযোগ দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন বিদেশি অতিথিদের পাশাপাশি আমজনতা।

বিকেল চারটের খানিক বাদেই কার্নিভালে হাজির থাকতে রেড রোডে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠেই অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন তিনি। মঞ্চে যেন বসেছিল চাঁদের হাট। রাজনীতিবিদ তথা অভিনয় জগতের তারকা জুন মালিয়া, সায়নী ঘোষ, ঋতুপর্ণা ঘোষদের পাশাপাশি মঞ্চে হাজির ছিলেন সমাজের বিভিন্ন জগতের বিশিষ্টরা। অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্ররী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা পুজোর গানেকে থিম করে নৃত্য পররিবেশন করেন নৃত্যশিল্পীরা। বাদামতলা আষাঢ় সঙ্ঘের শোভাযাত্রা দিয়ে শুরু হয় প্রতিমা প্রদর্শনী।

তার পরে একে একে দমদম পার্ক তরুণ দল, কালীঘাটের ফরওয়ার্ড ক্লাব, আলিপুর রোডের কোলাহল গোষ্ঠী, শ্রীভূমি স্পোটিং ক্লাবের শোভাযাত্রা প্রদর্শিত হয়। শ্রীভূমির শোভাযাত্রায় নৃত্য পরিবেশন করেন টলি নায়িকা তথা বরাহনগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কার্নিভালে গানের তালে নেচে মঞ্চ মাতালেন সৌমিতৃষা কুণ্ডু-সহ টালিগঞ্জের একঝাঁক শিল্পীরা।

একটি পুজো কমিটির তরফে থিম হিসাবে প্রদর্শিত হয় ডান্ডিয়া নাচ। আর হাতে কাঠি নিয়ে সেই নৃত্যে প্রতীকী অংশ নেন মুখ্যমন্ত্রী। অনেক বিদেশি অতিথিকেই দেখা যায় আসনে বসে বৈচিত্র্যময় ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের দৃশ্য ক্যামেরায় ধারণ করতে। বাংলার ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রকারী বাম-অতি বাম ‌ও সংবাদমাধ্যমের একাংশ রেড রোডের কার্নিভালকে বিঘ্ন ঘটানোর চেষ্টা চালিয়েছিল। কিন্তু তাতে লাভ হয়নি। দুর্গাপুজোর সময় মানুষ যেমন ঘৃণা ভরে ‘উ‍ৎসব’ বয়কটের ডাককে প্রত্যাখান করেছিল তেমনই কার্নিভাল বয়কটের ডাককেও প্রত্যাখান করেছে। তবে কার্নিভাল শেষে বাড়ি ফিরতে সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হয়। জুনিয়র চিকি‍ৎসক ও তাদের বান্ধব বামেদের মানববন্ধনের দৌলতে ধর্মতলা-সহ বিস্তীর্ণ এলাকায় যানজট তৈরি হয়।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে